পাবনার চাটমোহরে আম পেড়ে দেওয়ার কথা বলে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোর ছাত্রের বিরুদ্ধে। পরে তাকে আটক করে পুলিশ।শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী শিশুটি একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। আর অভিযুক্ত কিশোর স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।পরে ধর্ষণের শিকার শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। এ ঘটনায় থানায় শিশুটির বাবা বাদী হয়ে মমলা দায়ের করেছেন।মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ওই শিশুটি বাড়ির পাশে একাই খেলাধূলা করছিল। এ সময় ওই কিশোর শিশুটিকে আম পেড়ে দেওয়ার কথা বলে বাড়ির অদূরে একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার করলে এলাকার লোকজন ছুটে আসায় পালিয়ে যায় অভিযুক্ত কিশোর। পরে ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।কান্নাজড়িত কন্ঠে ধর্ষণের শিকার শিশুটির বাবা বলেন, ‘আমরা কোন সমাজে বাস করছি যেখানে শিশুও নিরাপদ নয়! বাবা হয়ে মেয়ের এমন অবস্থা মেনে নিতে পারছি না। যে আমার মেয়ের এই অবস্থা করেছে তার ফাঁসি চাই।চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কানিজ ফাতেমা বলেন, শিশুটির গোপনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি জামা কাপড় ও গোপনাঙ্গে কিছু স্পাম এর আলামত পাওয়া গেছে। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ভুক্তভোগী শিশুটির বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি আরো জানান, অভিযুক্তকে রাতেই অভিযান চালিয়ে আটক করা হয়। মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্তকে  শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদ্যুতের ছোবলে থমকে দাঁড়াল মিরাজের জীবন, সাহায্যে আবেদন
বিদ্যুতের ছোবলে থমকে দাঁড়াল মিরাজের জীবন, সাহায্যে আবেদন

ভোলার বোরহানউদ্দিনের বিয়ে বাড়ির গেইট সাজাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হন মিরাজ ইসলাম (২৫) নামের এক টগবগে যুবক। বিদ্যুৎ Read more

পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করল ভারত ও পাকিস্তান
পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করল ভারত ও পাকিস্তান

পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করেছে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান। একটি পারমাণবিক চুক্তির অধীনে প্রতি বছর জানুয়ারির ১ Read more

উল্লাপাড়ায় পাগলী মা হয়েছে, বাবা হয়নি কেউ
উল্লাপাড়ায় পাগলী মা হয়েছে, বাবা হয়নি কেউ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক মানসিক ভারসাম্যহীন নারী (স্থানীয়দের ভাষায় পাগলী) রাস্তায় এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। রাতের আঁধারে রাস্তায় প্রসব করা Read more

মালয়েশিয়ায় জুয়া ও পতিতাবৃত্তির অভিযোগে ৩৭৭ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় জুয়া ও পতিতাবৃত্তির অভিযোগে ৩৭৭ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার কুয়ালালামপুরে পতিতাবৃত্তি ও জুয়া খেলার অভিযোগে ৮২৮ বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। এর মধ্যে পতিতাবৃত্তির অভিযোগে ৩৭ বিদেশিকে আটক Read more

সিলেটের পাথর উদ্ধারে অভিযানে নামছে দুদক
সিলেটের পাথর উদ্ধারে অভিযানে নামছে দুদক

সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অভিযানে নেতৃত্ব দেবেন দুদকের সিলেট সমন্বিত কার্যালের Read more

পদ্মায় ডুবেছে যাত্রীবাহী বাস, ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’
পদ্মায় ডুবেছে যাত্রীবাহী বাস, ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাস উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ হামজা।বুধবার (২৫ মার্চ) বিকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন