রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাস উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ হামজা।বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ৩নম্বর পল্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরীতে ওঠার সময় নদীতে পড়ে যায়।দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার অভিযান শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাসটিতে ৫০ থেকে ৫৫ যাত্রী ছিলেন। নদীতে পড়ে যাওয়ার কিছু সময় পর পাঁচ থেকে সাতজন যাত্রী পাড়ে উঠতে সক্ষম হন। বাসটিতে থাকা অন্য যাত্রীদের এখনো হদিস পাওয়া যায়নি।এদিকে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা কাজ শুরু করেছেন। উৎসুক জনতাদের জটলাও বেড়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এজবাস্টনে আলো ছড়ালেন বাংলাদেশি আম্পায়ার সৈকত
এজবাস্টনে আলো ছড়ালেন বাংলাদেশি আম্পায়ার সৈকত

ক্রিকেট মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একজন আম্পায়ার। তার এক সিদ্ধান্তেই যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। ইংল্যান্ড-ভারতের মধ্যকার Read more

চুনারুঘাট সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি
চুনারুঘাট সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে রোহিঙ্গা ও বিদেশি নাগরিকদের পুশইন (জোরপূর্বক প্রবেশ) করার একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ সীমান্তে Read more

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।আজ রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে Read more

নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরের গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল ওহাব আলী (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার Read more

‘ভারতের যুদ্ধবিমান ঠেকাতে’ পাকিস্তানকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিলো চীন!
‘ভারতের যুদ্ধবিমান ঠেকাতে’ পাকিস্তানকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিলো চীন!

পহেলগাঁওয়ে পর্যটকদের উপর ভয়াবহ হামলার জেরে উপমহাদেশে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে। এই পরিস্থিতিতে চীনের পক্ষ থেকে পাকিস্তানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘটনা Read more

গাজায় ত্রাণ শিবিরের পাহারায় ইসলাম-বিদ্বেষী মার্কিন বাইকার গ্যাং
গাজায় ত্রাণ শিবিরের পাহারায় ইসলাম-বিদ্বেষী মার্কিন বাইকার গ্যাং

গাজার হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন সাইটগুলোতে খাবারের সন্ধানে শত শত বেসামরিক মানুষ সম্প্রতি বিশৃঙ্খলা আর গোলাগুলির মধ্যে পড়ে মারা গেছেন। এই সাইটগুলোতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন