তীব্র লোডশেডিংয়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দিনে দুই থেকে তিনবার বিদ্যুৎ এলেও তা দীর্ঘক্ষণ স্থায়ী হচ্ছে না। এতে গরমে হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক চিকিৎসাসেবা।হাসপাতালে দুটি জেনারেটর থাকলেও জ্বালানি তেলের বরাদ্দ না থাকায় সেগুলো চালু রাখা যাচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কেবল জরুরি পরিস্থিতিতে সীমিত সময়ের জন্য জেনারেটর চালু করা হয়।শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, রোগীদের হাতে হাতে হাতপাখা। কেউ কাগজ ভাঁজ করে বাতাস করছেন, কেউবা বারান্দায় এসে গরম থেকে বাঁচার চেষ্টা করছেন। শিশু ও বৃদ্ধ রোগীদের কষ্ট ছিল সবচেয়ে বেশি। এক মা অসুস্থ শিশুকে নিয়ে বারান্দায় বসে হাতপাখা দিয়ে বাতাস করছেন, অন্যদিকে এক বৃদ্ধা কাগজের তৈরি পাখা দিয়ে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করছেন।হাসপাতাল সূত্রে জানা যায়, ২০১৮ সালে প্রায় ৫ লাখ টাকায় ১০ কেভি ক্ষমতার একটি জেনারেটর দেওয়া হয়। পরে ২০২৪ সালে আরও ৩০ কেভি ক্ষমতার একটি জেনারেটর যুক্ত হয়। তবে জ্বালানি তেলের সরকারি বরাদ্দ না থাকায় দুটি জেনারেটরই কার্যত অচল হয়ে পড়ে আছে।হাসপাতালে ভর্তি আবুল কাশেম (৬০) বলেন, শ্বাসকষ্ট নিয়ে কয়েক দিন আগে ভর্তি হয়েছি। রাতে মাত্র দুইবার ১০ মিনিটের জন্য বিদ্যুৎ এসেছে। গরমে ঘুমাতে পারিনি, পুরো হাসপাতাল অন্ধকার হয়ে থাকে।আমেনা বেগম নামের এক রোগীর স্বজন বলেন, বিদ্যুৎ চলে গেলে পুরো হাসপাতাল অন্ধকারে ডুবে যায়। জেনারেটর থাকলেও চালানো হয় না। আমরা বাড়ি থেকে হাতপাখা এনে ব্যবহার করছি,” বলেন তিনি।হেটিখাইন এলাকা থেকে আসা আমির খান বলেন, ‘ছেলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। দিনে দুই-তিনবার বিদ্যুৎ আসে, তাও বেশিক্ষণ থাকে না। গরমে থাকা খুব কষ্টকর হয়ে উঠেছে।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, ‘জ্বালানি সংকটের কারণে সারা দেশেই লোডশেডিং চলছে। হাসপাতালে জেনারেটর থাকলেও সরকারি কোনো তেল বরাদ্দ নেই। তাই জরুরি প্রয়োজন ছাড়া জেনারেটর চালানো সম্ভব হচ্ছে না।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কম্বোডিয়ায় ৪০ বোমা ফেলল থাইল্যান্ড
কম্বোডিয়ায় ৪০ বোমা ফেলল থাইল্যান্ড

এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় ধারাবাহিক বোমা হামলা চালিয়েছে থাইল্যান্ড। বোমাবর্ষণের পর থাই বাহিনী ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান নিয়ে কম্বোডিয়ার বান্তে Read more

১৩ বছর পর ঢাকার পথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
১৩ বছর পর ঢাকার পথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

দুদিনের সফরে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার (২৩ আগস্ট) সকালে ঢাকার উদ্দেশে দেশত্যাগ করেন Read more

কুমিল্লা শহর থেকে দক্ষিণের ড্রেনেজ ব্যবস্থা পরিপূর্ণ চালু করতে হবে: মনিরুল হক চৌধুরী
কুমিল্লা শহর থেকে দক্ষিণের ড্রেনেজ ব্যবস্থা পরিপূর্ণ চালু করতে হবে: মনিরুল হক চৌধুরী

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেছেন, কুমিল্লা শহরে একটু বৃষ্টি হলেই বন্যায় পরিণত হয়ে Read more

বরগুনায় জেলেদের চাল বিতরনে অনিয়মের অভিযোগ
বরগুনায় জেলেদের চাল বিতরনে অনিয়মের অভিযোগ

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নে জেলেদের চাল বিতরনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জেলেদের অভিযোগ তাদের নাম তালিকায় থাকলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

নাটোরে ইমো হ্যাকিং ও প্রতারণা চক্রের তিন সদস্য আটক
নাটোরে ইমো হ্যাকিং ও প্রতারণা চক্রের তিন সদস্য আটক

লালপুরে ইমো হ্যাকিং চক্রের তিন সদস্য গ্রেপ্তারনাটোরের লালপুরে ইমো হ্যাক করে মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় চক্রের তিন সদস্যকে Read more

সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু, দুশ্চিন্তায় জেলেরা
সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু, দুশ্চিন্তায় জেলেরা

ইলিশসহ সামুদ্রিক মৎস্য সম্পদের নির্বিঘ্ন প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় আজ বুধবার (১৫ এপ্রিল) শুরু হল ৫৮ দিনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন