ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খানের নতুন কোনো সিনেমার ঘোষণা এলেই দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনা তৈরি হয়। সেই উত্তেজনায় এবার নতুন মাত্রা যোগ করেছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী তানজিয়া জামান মিথিলা। নির্মাতা আজমান রুশোর ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন তিনি।সম্প্রতি রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে আত্মপ্রকাশ করেন মিথিলা। ওই অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ‘রকস্টার’ সিনেমায় যুক্ত হওয়া নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। বাংলাদেশে এটি তার প্রথম চলচ্চিত্র। মিথিলা বলেন, ‘দেশে আমার প্রথম সিনেমা, আর শাকিব খান তো মেগাস্টার। তার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া সত্যিই বড় প্রাপ্তি। আমি মনে করি, এটি আমার ক্যারিয়ারের জন্য একটি শক্তিশালী শুরু হতে যাচ্ছে। আমার অংশের শুটিং শুরু হবে আগামী ১৮ এপ্রিল থেকে।’মিস ইউনিভার্স প্রতিযোগিতার সময় দেশের বাইরে থাকতেই পরিচালক আজমান রুশো তাকে সিনেমাটির প্রস্তাব দেন। ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন লালন করা মিথিলা সেই সুযোগটি লুফে নেন। তিনি বলেন, ‘মিস ইউনিভার্স জার্নির পর থেকেই সিনেমায় কাজ করার ইচ্ছে ছিল। তাই প্রস্তাব পাওয়ার পর আর ভাবিনি, সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই।’শাকিব খানের সঙ্গে অভিনয়ের বিষয়টি নিঃসন্দেহে রোমাঞ্চকর হলেও মিথিলা গল্প ও চরিত্রকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তার ভাষায়, ‘এটি অবশ্যই উত্তেজনাপূর্ণ একটি সুযোগ। তবে আমি আগে গল্প ও আমার চরিত্রটি বুঝতে চেয়েছি। গল্প ভালো লাগার পর যখন জানলাম শাকিব ভাইয়া আছেন, তখন মনে হয়েছে এটি সত্যিই বড় কিছু হতে যাচ্ছে।’তানজিয়া জামান মিথিলা ইতোমধ্যে বিভিন্ন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে পরিচিতি পেয়েছেন। ২০১৯ সালের ডিসেম্বরে তিনি বলিউড চলচ্চিত্রেও কাজ শুরু করেন। ‘রোহিঙ্গা’ নামের সেই সিনেমাটি পরিচালনা করেন ভারতের নির্মাতা হায়দার খান, যা ২০২১ সালের ১৫ নভেম্বর মুক্তি পায়।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপ নয়, আমেরিকাকে বয়কট: ইরানের বার্তা
বিশ্বকাপ নয়, আমেরিকাকে বয়কট: ইরানের বার্তা

২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনাই করছে না ইরান জাতীয় ফুটবল দল। তবে যুক্তরাষ্ট্রে খেলতে না যাওয়ার Read more

নওগাঁর ধামইরহাট সীমান্তে পুশইনের সময় নারী আটক
নওগাঁর ধামইরহাট সীমান্তে পুশইনের সময় নারী আটক

নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে পুশইনের সময় মোসা. আছিয়া বেগম (৫০) নামের একজন নারীকে আটক করেছে বাংলাদেশ বিজিবির সদস্যরা।শুক্রবার (১৩ জুন) Read more

পাকুন্দিয়ায় মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১০ হাজার শিক্ষার্থী
পাকুন্দিয়ায় মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১০ হাজার শিক্ষার্থী

সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা (৩১ দফা) এর উপর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় Read more

জীবননগরে সড়ক প্রশস্তকরণে অনিয়মের অভিযোগ
জীবননগরে সড়ক প্রশস্তকরণে অনিয়মের অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। জীবননগর-চুয়াডাঙ্গা হাইওয়ে সড়কের মিলপাড়া এলাকায় রাস্তার দুই পাশে প্রশস্তকরণ কাজে Read more

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আজ বাংলাদেশ যুব দলের বিশ্বকাপ শুরু। তাদের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। এছাড়া বিপিএলে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের গুরুত্বপূর্ণ ম্যাচ Read more

কাশ্মীরে হামলার জেরে তড়িঘড়ি দিল্লিতে ফিরলেন মোদি
কাশ্মীরে হামলার জেরে তড়িঘড়ি দিল্লিতে ফিরলেন মোদি

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহালগামের বাইসরান উপত্যকায় ভয়াবহ হামলায় বিদেশি নাগরিকসহ অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন