ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে  অনহুমোদনহীন সিসা কারখানা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও পরিবেশ দূষণ রোধে প্রতীকী উদ্যোগ হিসেবে সেখানে বৃক্ষ রোপণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে এবং সুতিপাড়া ইউনিয়নের সাহা-বেলিশ্বর এলাকায় এ অভিযানে তিনটি কারখানায় তল্লাশি চালানো হয়। অভিযানে নের্তৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রিদওয়ান আহমেদ রাফি।অভিযান সূত্রে জানা যায়, ভাড়ারিয়া এলাকার দুটি কারখানায় গিয়ে কোনও উৎপাদন কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়নি। তবে সাহা-বেলীশ্বর এলাকায় একটি কারখানায় সিসা প্রক্রিয়াজাত করার কাজ চলমান অবস্থায় দেখা যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ব্যবহৃত একটি মেশিন জব্দ করা হয়। পাশাপাশি কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘সিসা প্রক্রিয়াজাতকরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের কারখানা থেকে নির্গত সালফার ডাই-অক্সাইড, কার্বন-মনোক্সাইড ও কার্বন ডাই-অক্সাইডের মতো গ্যাস পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে শিশুদের মস্তিষ্কের বিকাশ এবং স্নায়ুতন্ত্রের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে।’তিনি আরও বলেন, ‘শুধু জরিমানা করাই নয়, পরিবেশ সুরক্ষায় সচেতনতা তৈরির অংশ হিসেবে কারখানার আশপাশে বৃক্ষ (গাছ)  লাগানো হয়েছে। স্থানীয়দের এসব গাছের পরিচর্যার নির্দেশনাও দেওয়া হয়েছে।’উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ সিসা কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন তাকাইচি
জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন তাকাইচি

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার (২১ অক্টোবর) দায়িত্ব নিতে যাচ্ছেন সানায়ে তাকাইচি। নতুন জোট গঠনের জন্য ১১ ঘণ্টার Read more

‘কেউ কথা রাখেনি’-আক্ষেপ অলিম্পিকে স্বর্ণজয়ী পাকিস্তানি তারকার
‘কেউ কথা রাখেনি’-আক্ষেপ অলিম্পিকে স্বর্ণজয়ী পাকিস্তানি তারকার

অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে প্রথম স্বর্ণজয়ী হিসেবে ইতিহাস গড়েছিলেন পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম। প্যারিস অলিম্পিকে ভারতের নীরজ চোপড়াকে হারিয়ে স্বর্ণপদক Read more

অবাধে আড়িয়াল খাঁ নদীতে ইলিশ শিকার!
অবাধে আড়িয়াল খাঁ নদীতে ইলিশ শিকার!

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের মুলাদী ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী আড়িয়াল নদীর মিয়ারচর অংশে অবাধে ইলিশ শিকার করছেন অসাধু জেলেরা। Read more

আনোয়ারায় র‍্যাবের চেকপোস্টে ইয়াবাসহ দুই নারী আটক
আনোয়ারায় র‍্যাবের চেকপোস্টে ইয়াবাসহ দুই নারী আটক

চট্টগ্রামের আনোয়ারায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার Read more

১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নে আগামী ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ Read more

সড়কটি যেন মরণ ফাঁদ, ভোগান্তির শেষ নেই মানুষের
সড়কটি যেন মরণ ফাঁদ, ভোগান্তির শেষ নেই মানুষের

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের বড় কবরস্থানের সড়কটি যেন একটি মরণ ফাঁদ। যার ফলে মানুষের ভোগান্তির শেষ নেই। ঢেমুশিয়া ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন