সড়ক উন্নতিকরণ কাজের জন্য শুক্রবার (১৭ এপ্রিল) সুনামগঞ্জ শহরের বড় একটি এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) থেকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের হাছনরাজা তোরণ পর্যন্ত চার লেন সড়ক উন্নয়নের লক্ষ্যে মল্লিকপুর ও দিরাই ১১ কেভি ফিডার স্থানান্তরের কাজ চলবে। এর ফলে শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মল্লিকপুর, দিরাই ও ষোলঘর ১১ কেভি ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা-মল্লিকপুর, ওয়েজখালী, পুলিশ লাইন, কালীপুর, জলিলপুর, পিরিজপুর, ফকিরনগর, শ্রীপুর, হবতপুর, ইকবলনগর, হালুয়ারগাও, জানিগাঁও, গোবিন্দপুর, মদনপুর-দিরাই রাস্তা, কলাইয়া, ভৈষবের, ষোলঘর, যুব উন্নয়ন, বিলপাড়, আলীপাড়া, বনানীপাড়া, ধোপাখালী ও নবীনগর এলাকা।সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ সংবাদমাধ্যমকে জানান, উন্নয়নমূলক কাজের স্বার্থে এই সাময়িক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের পাটপণ্য রপ্তানিতে নতুন বিধিনিষেধ ভারতের
বাংলাদেশের পাটপণ্য রপ্তানিতে নতুন বিধিনিষেধ ভারতের

বাংলাদেশের পাটপণ্য রপ্তানিতে নতুন বিধিনিষেধ দিয়েছে ভারত সরকার। এর আওতায় এখন বাংলাদেশ থেকে চার ধরনের পাটপণ্য স্থলবন্দর দিয়ে আমদানি করতে Read more

জামালপুরে সেপটিক ট্যাংকে নেমে চাচা-ভাতিজার মৃত্যু
জামালপুরে সেপটিক ট্যাংকে নেমে চাচা-ভাতিজার মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি মসজিদের সেপটিক ট্যাংকের সেন্টারিং খোলার সময় বিষাক্ত গ্যাসে দুই রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) Read more

সুদানে অপুষ্টিতে প্রাণ গেল ৬৩ জনের
সুদানে অপুষ্টিতে প্রাণ গেল ৬৩ জনের

উত্তর আফ্রিকার দেশ সুদানের অবরুদ্ধ শহর এল-ফাশেরে অপুষ্টিতে ভুগে মাত্র এক সপ্তাহে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী Read more

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ যুবদল নেতা গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ যুবদল নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক লিমন আলীকে (৪০) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। লিমন আলী চুয়াডাঙ্গা পৌর যুবদলের Read more

হজে গিয়ে অসুস্থ ১১১ বাংলাদেশি, হাসপাতালে ৩০
হজে গিয়ে অসুস্থ ১১১ বাংলাদেশি, হাসপাতালে ৩০

চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে ১১১ জন বাংলাদেশি হাজী অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে বর্তমানে ৩০ জন Read more

আতঙ্কের আরেক নাম নাফ নদী
আতঙ্কের আরেক নাম নাফ নদী

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে এখন নীরবতা। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে আসে কান্নার শব্দ। যে নদী একসময় জীবিকার প্রতীক ছিল, আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন