রাজবাড়ীর পাংশা পৌর বিএনপির সাধারণ মো: রইচ উদ্দিন খানসহ (৪২) ছয় জনের বিরুদ্ধে ইটভাটার ম্যানেজার কে মারপিট ও চাঁদাব দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইটভাটার মালিক মো: ইদ্রিস আলী মন্ডল পাংশা মডেল থানায় একটি লিখত অভিযোগ দায়ের করেছেন।মো: রইচ উদ্দিন খান ছাড়াও বাকি অভিযুক্তরা হলেন, মো: নাসির খান (৩৯), মো: আরিফ মোল্লা (৩৫), মো: রাশিদুল (৩৩), মো: মামুন (৪২) ও মো: রাজা (৪৫)। অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মো: রইচ উদ্দিন খান অভিযুক্তদের সাথে নিয়ে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের পারভেল্লা বাড়িয়া এলাকায় মন্ডল ব্রিকসে গিয়ে ম্যানেজার ও ইঞ্জিন মিস্ত্রি কে ভাটা বন্ধ করতে হুমকি দেয়। পরে বিষয়টি ভাটার ম্যানেজার মালিককে জানালে পুলিশ রাতেই ঘটনা স্থলে যায়।এই ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে আবার রইচ উদ্দিন খান অভিযুক্তদের নিয়ে ভাটায় গিয়ে ম্যানেজার কে মারপিট করে। এসময় ম্যানেজারের কাছে থাকা ইট বিক্রির আড়াই লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ভাটার ইঞ্জিন শ্রমিক মো: মমিন বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। ইট পোড়ানোর শ্রমিকরা আমাকে ডেকে বলে কয়েকজন লোক ভাটা বন্ধ করতে বলছে। আমি গিয়ে দেখি রইচ উদ্দিন খান সহ কয়েকজন লোক।রইচ খান তার কোমড়ে অস্ত্র দেখিয়ে বলে ভাটা বন্ধ করে চলে যাবি। আমি তাকে বলি আপনি মালিককে বলেন। তিনি হুমকি দিয়ে বলে আমি রইচ খান যা বলি তাই করি,বাচতে চাইলে এলাকা ছেড়ে যা। ইটভাটার ম্যানেজার জয়দেব বলেন, রাতে রইচ খান আমাকে হুমকি দিয়ে বলে যায় কাল থেকে আর এই ভাটার ইট বিক্রি করতে পারবি না। এখনই ইট পোড়ানো বন্ধ করতে হবে। তারা চলে গেলে আমি মালিককে বিষয় জানালে রাতেই পুলিশ ভাটায় আসে এবং আমাদের নির্ভয়ে কাজ করতে বলে। সকালে আমি ইট বিক্রি করলে রইচ খান তার লোকজন নিয়ে এসে আমাকে চেয়ার দিয়ে মারপিট করে। অন্যরা কিল-ঘুষি মারে এবং আমার কাছে থাকা নগদ আড়াই লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এখন আমি বাড়ি ফিরতেও ভয় পাচ্ছি। সে আমার মৃত্যুর হুমকিও দিয়ে গেছে। ইটভাটার মালিক মো: ইদ্রিস আলী মন্ডল বলেন, রইচ খান বিএনপি করে আর আমরা অন্য দল করি।এজন্য রইচ মাঝেমধ্যেই আমার কাছে আকার ইঙ্গিতে চাঁদা চায়।আমি বিষয়টি কর্ণপাত করি নাই। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে আমার মোটরসাইকেল অবরোধ করে সাড়ে তিন লক্ষ টাকা চাঁদা দাবী করে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে আমার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।এই ঘটনার জের ধরে গত কাল রাতে সে তার লোকজন নিয়ে আমার ভাটায় গিয়ে ম্যানেজারসহ শ্রমিকদের হুমকি দিয়ে যায়। আজ সকালে আবার ভাটায় গিয়ে ম্যানেজার কে মারপিট করে এবং ইট বিক্রির নগদ আড়াই লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমি প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দিয়েছি। আমরা চাই নিরাপদে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে।এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গত রাতেই মোবাইলে সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। আজ সকালে আবার ওই ঘটনার জের ধরে ভাটার ম্যানেজার কে মারপিট করা হয়েছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে লিখত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ায় বসতবাড়ি থেকে ১০ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার
উখিয়ায় বসতবাড়ি থেকে ১০ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার

কক্সবাজারের উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের নাপিতপাড়া এলাকায় বসতবাড়ি থেকে একটি বিশাল বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে নাপিতপাড়া Read more

গণ অধিকারের ভারপ্রাপ্ত সভাপতি হলেন ফারুক হাসান
গণ অধিকারের ভারপ্রাপ্ত সভাপতি হলেন ফারুক হাসান

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন ফারুক হাসান। দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের চিকিৎসার জন্য বিদেশে অবস্থানের Read more

যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা
যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদ ও কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ Read more

২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি পাবেন চাকরিজীবীরা
২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি পাবেন চাকরিজীবীরা

 অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে। কর্মব্যস্ত জীবনে সাপ্তাহিক ছুটিতে অনেকেরই ব্যক্তিগত নানা জরুরি কাজ Read more

বোর্ডের ছাড়পত্র পেতে আবেদন করেছেন সাকিব-মোস্তাফিজ
বোর্ডের ছাড়পত্র পেতে আবেদন করেছেন সাকিব-মোস্তাফিজ

ভারত-পাকিস্তান সংঘাতের জেরে ক্রিকেটের বড় দুই ফ্র্যাঞ্চাইজি আসর আইপিএল আর পিএসএল স্থগিত হয়ে গিয়েছিল। দুই লিগই নতুন করে শুরু হচ্ছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন