ভারত-পাকিস্তান সংঘাতের জেরে ক্রিকেটের বড় দুই ফ্র্যাঞ্চাইজি আসর আইপিএল আর পিএসএল স্থগিত হয়ে গিয়েছিল। দুই লিগই নতুন করে শুরু হচ্ছে ১৭ মে থেকে। কিন্তু সমস্যা হলো, নিরাপত্তা শঙ্কায় অনেক বিদেশি খেলোয়াড় দেশে ফিরে গেছেন। ফলে দুই টুর্নামেন্টেই দলগুলোর স্কোয়াড এলোমেলো হয়ে গেছে।সেই ঘাটতি পোষাতে অন্য খেলোয়াড়দের দিকে হাত বাড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই মধ্যে আইপিএলে দিল্লি ক্যাপিটালসে খেলার আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছেন মোস্তাফিজুর রহমান। পিএসএলের দল লাহোর কালান্দার্স চেয়েছে সাকিব আল হাসানকে।কিন্তু ফ্র্যাঞ্জাইজি চাইলেই তো শুধু হবে না। দুই ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র বা এনওসি নিতে হবে। জানা গেছে, গতকালই (বুধবার) বিসিবির এনওসি নিতে বেশ কয়েকজন বোর্ড কর্তার সঙ্গে যোগাযোগ করেছেন সাকিব আল হাসান।এবার বোর্ডের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মোস্তাফিজুর রহমানও ছাড়পত্রের জন্য আবেদন করেছেন। তবে তাদের ছাড়া হবে কিনা, সেই সিদ্ধান্ত এখনও আসেনি।সাকিব-মোস্তাফিজ আইপিএল এবং পিএসএল খেলতে পারবেন কিনা, তা নির্ভর করছে বোর্ডের ছাড়পত্রের ওপর। শেষ পর্যন্ত সাকিব হয়তো ছাড়পত্র পেতে পারেন, তবে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে সেখানে যাওয়া মোস্তাফিজকে বোর্ডকে ছাড়বে কিনা, সেটি নিয়ে আছে সংশয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোম যাচ্ছেন
প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোম যাচ্ছেন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে আগামীকাল রোববার ইতালির রোম সফরে যাচ্ছেন ।প্রধান উপদেষ্টার Read more

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন

জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছে প্রসিকিউশন।আজ বৃহস্পতিবার (১৬ Read more

মামলা করতে গিয়ে গ্রেফতার: ভিডিওতে ধরা পড়ল ব্যবসায়ী জুয়েলের হামলার চিত্র
মামলা করতে গিয়ে গ্রেফতার: ভিডিওতে ধরা পড়ল ব্যবসায়ী জুয়েলের হামলার চিত্র

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ওপর দা হাতে হামলা চালান স্থানীয় ব্যবসায়ী আব্দুর রহিম জুয়েল। পরে নিজেকে ‘ভিকটিম’ সাজিয়ে Read more

নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর বিষয়ে যা বললেন ঢাবি উপাচার্য
নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর বিষয়ে যা বললেন ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানো নিয়ে ওঠা অভিযোগের জবাব দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন