কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১২ টার পর থেকে জেলা পুলিশের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানা ভুক্ত ও বিভিন্ন মামলায় সাজা ভুক্ত আসামি রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ৩ জন, ৩ ও ৫ বছরের সাজাপ্রাপ্ত ১ জন এবং অন্যান্য পরোয়ানাভুক্ত ৯ জন রয়েছে। দীর্ঘদিন ধরে তারা পলাতক থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। এতে থানার বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন।পুলিশ সুত্রে জানা যায়, চকরিয়া এলাকায় সক্রিয় অপরাধ চক্র, মাদক কারবারি, চোর-ডাকাত ও মাছের ঘের দখলসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়ে। তিনি আরো বলেন ,অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ (বুধবার) বাংলাদেশ-নেদারল্যান্ডস মুখোমুখি হবে। চলছে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল।৩য় টি-টোয়েন্টিবাংলাদেশ-নেদারল্যান্ডস সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস ও Read more

ঝিনাইদহের পৌর শহরগুলোতে সেবা নয়, চলছে অব্যবস্থার রাজত্ব
ঝিনাইদহের পৌর শহরগুলোতে সেবা নয়, চলছে অব্যবস্থার রাজত্ব

ঝিনাইদহের পৌরসভাগুলোতে নাগরিক সুবিধা নয়, বরং দুর্ভোগই যেন নিয়মে পরিণত হয়েছে। নিয়মিত পৌর কর প্রদান করেও নাগরিকরা পাচ্ছেন না প্রয়োজনীয় Read more

বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী: ডা. জাহিদ
বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী: ডা. জাহিদ

বিএনপি কাজে বিশ্বাসী, কথার ফুলঝুড়িতে ভুলার দরকার নেই। মেয়েদের স্কুলের লেখাপড়া করতে বেতন লাগে না। এই প্রচলন শুরু করেছিলেন সাবেক Read more

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরাইলের হামলা
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরাইলের হামলা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরাইল। কিছুক্ষণ আগে এ হামলা হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা। রাষ্ট্রীয় টেলিভিশনে সংক্ষেপে প্রচারিত ঘোষণায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন