বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েম (২১) এর লাশ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার ০৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিনঝিরি (সাদাপাহাড়) এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজের প্রায় ৭ ঘণ্টা পর সন্ধ্যা ৬:৩০ এর দিকে চট্টগ্রাম থেকে আহত ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও লামা ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে তার লাশ উদ্ধার করা হয়।নিহত সায়েম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়ার বাড়ি এলাকার বাসিন্দা মোঃ সাইফুল্লাহর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, সায়েম তার পাঁচ বন্ধুকে সঙ্গে নিয়ে মিনঝিরি এলাকায় অবস্থিত ‘হোয়াইট পিক স্টেশন’ নামের একটি রিসোর্টে বেড়াতে আসেন। দুপুরে রিসোর্টে চেক-ইন করার পর তারা মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন। এ সময় অসতর্কতাবশত সায়েম নদীর গভীর অংশে চলে গিয়ে পানিতে তলিয়ে যায়।ঘটনার পরপরই রিসোর্ট কর্তৃপক্ষ ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে লামা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরবর্তীতে লামা ও চট্টগ্রাম ফায়ার সার্ভিসের যৌথ ডুবুরি দল সন্ধ্যা ৬:৩০ এর দিকে তার লাশ উদ্ধার করতে সক্ষম হয়।এ বিষয়ে রিসোর্টের ম্যানেজার মোঃ আরাফাত জানান, নদীর গভীর অংশে লাল পতাকা দিয়ে সতর্ক চিহ্ন দেওয়া ছিল এবং সেখানে নামতে নিষেধ করা হয়েছিল। তবে সতর্কবার্তা উপেক্ষা করায় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘুরতে নিয়ে কলেজছাত্রী ধর্ষণ করে বাড়ির সামনে ফেলে যায় সহপাঠী
ঘুরতে নিয়ে কলেজছাত্রী ধর্ষণ করে বাড়ির সামনে ফেলে যায় সহপাঠী

চাঁদপুরের ফরিদগঞ্জে ঘুরতে নিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণ করেছে সহপাঠী। এতে অসুস্থ হয়ে পড়লে ওই ছাত্রীকে বাড়ির সামনে ফেলে চলে যায়। Read more

জুলাই সনদের প্রত্যেকটি শব্দ বাস্তবায়ন করবে বিএনপি: প্রধানমন্ত্রী
জুলাই সনদের প্রত্যেকটি শব্দ বাস্তবায়ন করবে বিএনপি: প্রধানমন্ত্রী

জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ বিএনপি বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে Read more

শহীদ হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিলেন জামায়াত আমির
শহীদ হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিলেন জামায়াত আমির

শহীদ শরিফ ওসমান বিন হাদির অসুস্থ মায়ের চিকিৎসার খোঁজখবর নিতে রাজধানীর একটি হাসপাতালে গেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।মঙ্গলবার (৩০ Read more

বরিশালে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন
বরিশালে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বরিশালে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান সেমিনারের উদ্বোধন করা হয়েছে।সোমবার (২৬ মে) বেলা Read more

উলিপুরে সৌর বিদ্যুৎ নিয়ে বিপাকে চরাঞ্চলের গ্রাহকরা
উলিপুরে সৌর বিদ্যুৎ নিয়ে বিপাকে চরাঞ্চলের গ্রাহকরা

কুড়িগ্রামের উলিপুরে সৌর বিদ্যুৎ নিয়ে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন ব্রহ্মপুত্র নদের দুর্গম চরাঞ্চলের বাসিন্দারা। স্থাপনের পর থেকে সোলার Read more

যশোরে কুয়েত ফেরত যুবককে গলাকেটে হত্যা
যশোরে কুয়েত ফেরত যুবককে গলাকেটে হত্যা

যশোরের অভয়নগরে কুয়েক ফেরত হাসান শেখকে (৩৫) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার নাউলি গ্রামের তবিবুর রহমানের মাছের ঘেরের পাড়ে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন