৬ জুলাই পল্লী উন্নয়ন দিবস এবং ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, ৬ জুলাই পল্লী উন্নয়ন দিবস হিসেবে পালন করা হবে। তবে এদিন সরকারি ছুটি থাকবে না। এছাড়া ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি ছুটি হিসেবে দিনটি পালিত হবে।বৈঠকের আলোচনার বিষয়ে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা, ২০২৫ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ২০৩০ সালের মধ্যে সোলার পাওয়ার দিয়ে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার। এর জন্য একটি কমিটি করা হয়েছে।এ সময় সরকার মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে সৃষ্ট পরিস্থিতিতে বর্তমান জ্বালানি সংকট মোকাবিলার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমসহ অন্যান্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশিদের ভিজিট ভিসা দিচ্ছে আমিরাত
বাংলাদেশিদের ভিজিট ভিসা দিচ্ছে আমিরাত

দুই দেশের মধ্যে টেকসই কূটনৈতিক যোগাযোগের পর বাংলাদেশিদের পুনরায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভিসা দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে Read more

সিরাজগঞ্জ ৬ আসনে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
সিরাজগঞ্জ ৬ আসনে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

উৎসব মুখর পরিবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৭ সিরাজগঞ্জ - ৬ (শাহজাদপুর) আসনে ১৩ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী মনোনয়নপত্র দাখিল Read more

প্রশাসনে বড় রদবদল, ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ
প্রশাসনে বড় রদবদল, ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ

পদোন্নতি, বদলি ও চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে ১২টি মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এ লক্ষ্যে বুধবার রাতে Read more

বঙ্গোপসাগরে আরাকান আর্মির তান্ডব, আতঙ্কে বাংলাদেশি জেলেরা
বঙ্গোপসাগরে আরাকান আর্মির তান্ডব, আতঙ্কে বাংলাদেশি জেলেরা

বঙ্গোপসাগর ও নাফ নদীতে মাছ ধরতে গিয়ে একের পর এক বাংলাদেশি জেলে অপহরণের ঘটনা ঘটছে। এ ঘটনায় কক্সবাজারের উপকূলীয় অঞ্চলে Read more

ডিসি-এডিসির পর এবার ডিএমপিতে ওসি পর্যায়ে রদবদল
ডিসি-এডিসির পর এবার ডিএমপিতে ওসি পর্যায়ে রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. Read more

মে মাসে সাগরে ডুবে ৪২৭ রোহিঙ্গার মৃত্যু: জাতিসংঘ
মে মাসে সাগরে ডুবে ৪২৭ রোহিঙ্গার মৃত্যু: জাতিসংঘ

চলতি মে মাসেই সমুদ্রে নৌযাত্রায় কমপক্ষে ৪২৭ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার (২৩ মে) সংস্থাটি জানায়, মিয়ানমারে মানবিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন