চাঁদাবাজি, মারপিট ও লুটপাটের অভিযোগে যশোরের চৌগাছা থানার সাবেক ওসিসহ চার কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।বৃহস্পতিবার  (১৬ এপ্রিল) চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের মৃত হায়দার আলীর মেয়ে তামান্না নাজনীন লাভলী বাদী হয়ে এ মামলা করেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিয়াজ অভিযোগটি অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন পিবিআই’র পুলিশ সুপারকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী তাহমিদ আকাশ।আসামিরা হলেন, চৌগাছা থানার সাবেক ওসি ও বর্তমান ফরিদপুর ভাঙ্গা থানার ওসি আনোয়ার হোসেন, চৌগাছা থানার সাবেক এসআই বর্তমানে ঝিকরগাছা থানায় কর্মরত মেহেদী হাসান মারুফ, চৌগাছা থানার এসআই হোসেন পাটোয়ারী ও এএসআই আব্দুর রহমান শান্ত।মামলার অভিযোগে জানা গেছে, যশোরের চৌগাছার মাকাপুর গ্রামের হায়দার আলী তার ওয়ারিশদের মধ্যে প্রায় ৪০ বিঘা সম্পত্তি ন্যায্যতার ভিত্তিতে বণ্টন করেন। এ জমির মধ্যে তামান্না নাজনীন লাভলীর কিছু জমি জোরপূর্বক দখল করে নেন তার মেজ ভাই ব্যারিস্টার একেএম মোর্তজা। এ নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। মোর্তজা তখন থানার ওসি আনোয়ার হোসেনকে ম্যানেজ করে লাভলী ও তার অপর ভাইবোন এবং আত্মীয়-স্বজনদের নামে মামলা করার পরিকল্পনা করেন।২০২৫ সালের ২৯ এপ্রিল ওসি আনোয়ার হোসেন ও এসআই মারুফ থানায় দেখা করতে বলেন লাভলীকে। এদিন সন্ধ্যায় লাভলী তার স্বজনদের নিয়ে থানায় দেখা করতে গেলে ওসি আনোয়ার হোসেন তাকে তার কক্ষে নিয়ে লাভলী ও তার স্বজনদের মামলা দিয়ে জেল খাটানোর ভয় দেখিয়ে ১০ লাখ টাকা দাবি করেন। লাভলী ভয়ে ওসি আনোয়ার হোসেনের প্রস্তাবে রাজি হন। রাতে ওসি তার দুই সহযোগীকে সঙ্গে নিয়ে মাকাপুর মুকুট ঢালির পার্কের সামনে এসে লাভলীর কাছ থেকে চাঁদার ২ লাখ টাকা নিয়ে বাকি টাকা এক সপ্তাহের মধ্যে দিতে বলেন।চাঁদার টাকা না দেওয়ায় আসামিরা ৬ মে ওই পার্কের সামনে এসে লাভলীকে খুঁজতে থাকেন। এ সময় লাভলীর ভাগ্নে সিয়ামকে পেয়ে তাকে ধরে ব্যাপক মারপিট করেন আসামিরা। এদিন সন্ধ্যায় আসামিরা লাভলী ও তার স্বজনদের বাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর চালায় এবং ৪০ বস্তা সিদ্ধধান লুট করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে তাদের ধরে নিয়ে লাশ গুম করার হুমকি দেয় আসামিরা। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ না করে সেখান থেকে তাড়িয়ে দেয়। বর্তমানে পরিবেশ অনুকূলে আসায় তিনি আদালতে এ মামলা করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রামগড় হাটে পাহাড়ি তালের শাঁসের রমরমা বাজার
রামগড় হাটে পাহাড়ি তালের শাঁসের রমরমা বাজার

বাংলাদেশে জনপ্রিয় বেশকিছু খাদ্যের মধ্যে তালের শাঁস অন্যতম একটি খাবার। যা তালের অপরিপক্ক কচি ডাবের অংশের মধ্যে এক জাতীয় পানীয় Read more

শেরপুর সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ
শেরপুর সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্ত এলাকা থেকে ১ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার Read more

খাইবার পাখতুনখোয়ায় সশস্ত্র গোষ্ঠীর কমান্ডারসহ নিহত ৪, বেলুচিস্তানে নিহত ১৮
খাইবার পাখতুনখোয়ায় সশস্ত্র গোষ্ঠীর কমান্ডারসহ নিহত ৪, বেলুচিস্তানে নিহত ১৮

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের বাজাউর জেলায় পাক বাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) শীর্ষ কমান্ডারসহ চারজন নিহত হয়েছে। Read more

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধানের ইমেইল হ্যাক করল ইরানি হ্যাকাররা
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধানের ইমেইল হ্যাক করল ইরানি হ্যাকাররা

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআই প্রধান কাস প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক করেছেন ইরানি হ্যাকাররা। এরপর সেখান থেকে নেওয়া বিভিন্ন ছবি Read more

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান নিয়ে মুখ খুললেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান নিয়ে মুখ খুললেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে সেনাদের উপস্থিতি নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘বাস্তব ও কার্যকর’ কোনো চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন