যেসব দেশ ও প্রতিষ্ঠান ইরানের জ্বালানি তেল কিনবে, তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৫ এপ্রিল) দেশটির ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট এই সতর্কবার্তা দেন।বুধবার মার্কিন প্রেসিডেন্টের বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে গিয়েছিলেন বেসেন্ট। সেখানে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বেসেন্ট বলেন, “আমরা ইতোমধ্যে বিভিন্ন দেশকে জানিয়ে দিয়েছি যে কোনো দেশ যদি ইরানের কাছ থেকে তেল কেনে, কিংবা কোনো দেশের ব্যাংকে যদি ইরানি মুদ্রা পাওয়া যায়, তাহলে সেই দেশের বিরুদ্ধে দ্বিতীয় পর্যায়ের নিষেধাবজ্ঞা আরোপ করা হবে।”মূলত এর মাধ্যমে চীনকে সতর্কবার্তা দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। কারণ চীন ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। ইরানের মোট বিক্রিত তেলের প্রায় ৮০ ভাগ চীন কেনে।স্কট বেসেন্টও ব্যাপারটিকে সামনে এনেছেন। গত ১২ এপ্রিল থেকে হরমুজ প্রণালি ও ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের ট্রেজারিমন্ত্রী বলেছেন, “আমাদের বিশ্বাস, এই অবরোধের কারণে ইরানি তেল ক্রয়ে বিরতি দেবে চীন।”“আমরা ইতোমধ্যে চীনের দু’টি বড় ব্যাংককে চিঠি দিয়েছি। সেখানে বলেছি যে যদি আপনাদের কোনো ব্যাংক হিসেবে ইরানি মুদ্রা পাওয়া যায়, কিংবা কোনোভাবে আমরা প্রমাণ পাই যে আপনারা ইরানের অর্থপ্রবাহে ভূমিকা রাখছেন, তাহলে আপনাদেরও দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।”এদিকে এই অবরোধের মধ্যেই গতকাল বুধবার ইরানের তেলসম্পদ লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের তেল পরিবহন অবকাঠামো এবং তার সঙ্গে সংশ্লিষ্ট দুই ডজনেরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আনা হয়েছে নতুন নিষেধাজ্ঞায়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্গোৎসবে ৩ বিজিবির নিরাপত্তা বলয়: শান্তির বার্তায় মুখর পানছড়ি
দুর্গোৎসবে ৩ বিজিবির নিরাপত্তা বলয়: শান্তির বার্তায় মুখর পানছড়ি

পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর সহাবস্থানের এই জনপদে ধর্মীয় উৎসব মানেই বাড়তি সতর্কতা। আর সেই দায়িত্ব এবারও কাঁধে তুলে নিয়েছে বিজিবি। খাগড়াছড়ির পানছড়ি Read more

সিংগাইরে বেশি দামে পণ্য বিক্রির দায়ে ব্যবসায়ীদের অর্থদণ্ড
সিংগাইরে বেশি দামে পণ্য বিক্রির দায়ে ব্যবসায়ীদের অর্থদণ্ড

মানিকগঞ্জের সিংগাইর বাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে কয়েকজন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (১৮ মার্চ) বিকেল ৪টা Read more

কম্বাইন্ড ডিগ্রির আন্দোলনে অচল বাকৃবির পশুপালন অনুষদ
কম্বাইন্ড ডিগ্রির আন্দোলনে অচল বাকৃবির পশুপালন অনুষদ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড (বি.এসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ড্রি) ডিগ্রির পক্ষে আন্দোলনকারীদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের প্রস্তাব, Read more

পাকিস্তানে ভয়ংকর ‌‘এয়ার-টু-এয়ার’ ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
পাকিস্তানে ভয়ংকর ‌‘এয়ার-টু-এয়ার’ ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

পাকিস্তানের কাছে উন্নত মানের এয়ার-টু-এয়ার নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।ওয়াশিংটনের প্রকাশিত সরকারি নথি অনুসারে, নতুন চুক্তির আওতায় পাকিস্তান Read more

কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মিষ্টির দোকানকে জরিমানা
কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মিষ্টির দোকানকে জরিমানা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খাদ্য নিরাপত্তা আইনে তিনটি মিষ্টির দোকানকে মোট ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা Read more

‘বিলিয়নিয়ার’ ক্লাবে রোনালদো
‘বিলিয়নিয়ার’  ক্লাবে রোনালদো

বিশ্ব ফুটবলে অসাধারণ সফলতা অর্জন করা ক্রিস্টিয়ানো রোনালদো এবার মাঠের বাইরেও নতুন ইতিহাস রচনা করেছেন। বর্তমানে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে বিশ্বের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন