বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি, দলীয়করণের বিষয়ে দুদকসহ আইন প্রয়োগকারী সংস্থা অনুসন্ধান ও তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস-এর এক প্রশ্নের লিখিত জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।প্রতিমন্ত্রী জানান, গত ১৬ বছরে বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, ৯ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।তিনি আরও বলেন, বিসিএস নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ গুরুত্বসহকারে তদন্ত করছে দুদকসহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিটনেসে টাইগারদের অগ্রগতি, প্রশংসায় পঞ্চমুখ নাথান কেলি
ফিটনেসে টাইগারদের অগ্রগতি, প্রশংসায় পঞ্চমুখ নাথান কেলি

এশিয়া কাপ এবং নেদারল্যান্ড সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলির তত্ত্বাবধানে মিরপুরের হোম Read more

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনা তদন্তে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. Read more

সড়কে ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ২৬ জনের প্রাণহানি
সড়কে ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ২৬ জনের প্রাণহানি

গত ঈদুল আজহা ঘিরে মাত্র ১২ দিনে দেশের সড়কে প্রাণ হারিয়েছেন ৩১২ জন মানুষ। গুরুতর আহত হয়েছেন আরও এক হাজার Read more

লামায় সম্পত্তি নিয়ে বিরোধের কারণে ভাইয়ের ঘর পুড়িয়ে দিলো আপন বোন
লামায় সম্পত্তি নিয়ে বিরোধের কারণে ভাইয়ের ঘর পুড়িয়ে দিলো আপন বোন

বান্দরবানের লামা উপজেলায় মায়ের নামে পারিবারিক সম্পত্তি ভোগ দখল করতে মো. আবদুল কাইয়ুম (২৫) এর বসতঘড় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে Read more

চাঁদপুরে মেঘনা নদী থেকে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
চাঁদপুরে মেঘনা নদী থেকে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে মেঘনা নদীর ‘মিনি কক্সবাজার’ নামক এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ দুই কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।বুধবার Read more

আবারও পল্টি, এবার বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া!
আবারও পল্টি, এবার বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া!

আওয়ামী লীগ আমলে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা প্রয়াত অর্থমন্ত্রী সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়াপুত্র রেজা কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আবারও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন