আওয়ামী লীগ আমলে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা প্রয়াত অর্থমন্ত্রী সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়াপুত্র রেজা কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আবারও দল পাল্টালেন। গণফোরাম, গণঅধিকার পরিষদ হয়ে এবার বিএনপিতে যোগ দিয়েছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষে নির্বাচন করতে পারেন বলে জানা গেছে।তবে আনুষ্ঠানিকভাবে শিগগিরই বিএনপিতে যোগ দেবেন বলে নিজেই জানিয়েছেন রেজা কিবরিয়া।এদিকে রেজা কিবরিয়া যে আসন থেকে নির্বাচন করেন সেই আসন এখন পর্যন্ত ফাঁকাও রেখেছে বিএনপি। সোমবার ঘোষিত ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করলেও ওই আসনসহ ৬৩ আসন ফাঁকা রেখেছে।বুধবার (৫ নভেম্বর) গণমাধ্যমকে রেজা কিবরিয়া বলেন, ইতোমধ্যে আমি বিএনপিতে যোগদান করেছি। প্রাথমিক সদস্য ফরমও পূরণ করেছি। কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করব। অবশ্যই আমি ধানের শীষে নির্বাচন করব আমার এলাকায়। ২০১৮ সালের নির্বাচনেও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে আমি হবিগঞ্জ-১ থেকে ধানের শীষে নির্বাচন করেছি।২০১৮ সালের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট গণফোরামে যোগ দেন রেজা। সেই ঐক্যফ্রন্টের ব্যানার থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনও করেন। তবে তিনি পরাজিত হন। পরে সাবেক ডাকসু ভিপি নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়কও হন তিনি। কিছুদিন না যেতেই নুরের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। এ বিরোধের একপর্যায়ে রেজা কিবরিয়া কিছুটা নিজেকে গুটিয়ে নেন রাজনীতি থেকে।পরবর্তীতে গণঅধিকার পরিষদ দুগ্রুপে ভাগ হয়ে যায়। একটি অংশের নেতৃত্বে নুর, অন্য অংশের নেতৃত্বে রেজা কিবরিয়া। বর্তমানে রেজা কিবরিয়া রাজনীতিতে সক্রিয় নেই। ছেড়ে দিয়েছেন গণঅধিকার পরিষদের পদও।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Read more

তিমি নিয়ে গবেষণায় মিলল স্ট্রোক ও ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা
তিমি নিয়ে গবেষণায় মিলল স্ট্রোক ও ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা

বিশেষ প্রজাতির গুজ বিকড তিমি পৃথিবীতে গভীরতম ডুব দেয়ার রেকর্ডধারী প্রাণী। এটি প্রায় ৯ হাজার ৮১৬ ফুট গভীরে ডুব দিতে Read more

পঞ্চগড়ে সমন্বয়কের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
পঞ্চগড়ে সমন্বয়কের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় পতাকা স্ট্যান্ড উদ্বোধন অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত Read more

নির্বাচন হবে, প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: শামসুজ্জামান দুদু
নির্বাচন হবে, প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, 'নির্বাচন পেছানোর সুযোগ নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, বিএনপি ক্ষমতায় যাবে, তারেক রহমান হবেন আগামীর Read more

এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল
এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল

বাড়িভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের আন্দোলন গড়ালো এক সপ্তাহে। গত ১২ অক্টোবর থেকে ঢাকায় আন্দোলন করছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন