টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় এলাসিন শামসুল হক সেতুর টোল আদায় স্থায়ীভাবে বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে ‘নাগরপুর উপজেলা সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা গোলাম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সেতুটিতে টোল আদায়ের কারণে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সেতুর নির্মাণ ব্যয় অনেক আগেই উঠে এলেও টোল আদায় অব্যাহত থাকায় এটি এখন জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।এসময় আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক ফাহাদ আহমেদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নাগরপুর উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম এবং নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব মনির হোসেন।এছাড়াও কর্মসূচিতে শিবিরের প্রতিনিধি হিসেবে আকাশ ও আরমান উপস্থিত ছিলেন। মানববন্ধনে ছাত্রদল, শিবির, ছাত্র অধিকার পরিষদ, কৃষক-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।বক্তারা তাদের বক্তব্যে অবিলম্বে কোনো শর্ত ছাড়াই এলাসিন শামসুল হক সেতুর টোল আদায় স্থায়ীভাবে বন্ধের দাবি জানান। তারা বলেন, অতিরিক্ত টোলের কারণে সাধারণ মানুষের যাতায়াত ব্যয় বেড়ে যাচ্ছে এবং পণ্য পরিবহনে অতিরিক্ত খরচ যুক্ত হয়ে বাজার ব্যবস্থায়ও নেতিবাচক প্রভাব ফেলছে।মানববন্ধন শেষে কোনো মিছিল না করে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। তবে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী তিন কার্যদিবসের মধ্যে দাবি আদায় না হলে ২০ এপ্রিল থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নামে থাকা চারটি ফ্ল্যাট ও ১০ কাঠা জমি জব্দ করেছে আদালত। একইসঙ্গে তার নামে থাকা ১৬টি Read more

কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেলেও শিক্ষা-স্বাস্থ্যের অধিকার পায়নি: নাহিদ ইসলাম
কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেলেও শিক্ষা-স্বাস্থ্যের অধিকার পায়নি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে, কিন্তু তারা শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পায়নি। প্রিয় সংগ্রামী Read more

চন্দনাইশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
চন্দনাইশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় হাম ও রুবেলা রোগ নিয়ন্ত্রণ ও সংক্রমণ রোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) Read more

মিয়ানমারের জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন
মিয়ানমারের জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন

মিয়ানমারের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে দেশটির একটি সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।বৃহস্পতিবার (০৭ আগস্ট) Read more

১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় জাবালে নূর টাওয়ার’ নামে একটি বহুতল ভবনের ভূগর্ভস্থ গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার ১২ ঘণ্টা পার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন