ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন সিনেটের অধিকাংশ সদস্য। বুধবার (১৫ এপ্রিল) ডেমোক্র্যাটদের নেতৃত্বে আনা একটি প্রস্তাব আটকে দেয়ার পক্ষে ভোট দেন তারা। এই প্রস্তাবের উদ্দেশ্য ছিল, কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখা।সিনেটে ৫২-৪৭ ভোটে ওয়ার পাওয়ার্স সংক্রান্ত ওই প্রস্তাবটি পাস হয়নি। এর মাধ্যমে ইরান যুদ্ধ শুরুর ছয় সপ্তাহের বেশি সময় পরও ট্রাম্পের যুদ্ধনীতির প্রতি তার দল রিপাবলিকান পার্টির সমর্থন স্পষ্ট হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা শুরু করলে যুদ্ধ শুরু হয়। মার্কিন-ইসরায়েলি হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন স্থাপনা ও সামরিক ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা আঘাত হানে ইরান। গত ৮ এপ্রিল উভয় পক্ষই দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়।যুদ্ধ শুরুর পর এ নিয়ে চতুর্থবার সিনেটে ওয়ার পাওয়ার্স সংক্রান্ত প্রস্তাব পেশ করেছে ডেমোক্র্যাটরা। প্রতিবারই কেনটাকির সিনেটর র‍্যান্ড পল ছাড়া সব রিপাবলিকানের বিরোধিতার মুখে প্রস্তাবগুলো ব্যর্থ হয়েছে।সর্বশেষ ভোটে র‍্যান্ড পল একমাত্র রিপাবলিকান হিসেবে ডেমোক্র্যাটদের প্রস্তাবের পক্ষে ভোট দেন। অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্যে একমাত্র ‘না’ ভোট দেন পেনসিলভানিয়ার সিনেটর জন ফেটারম্যান। ওয়েস্ট ভার্জিনিয়ার রিপাবলিকান সিনেটর জিম জাস্টিস ভোটদানে বিরত ছিলেন।ডেমোক্র্যাটিক পার্টির নেতারা জানিয়েছেন, সংঘাত শেষ না হওয়া পর্যন্ত বা কংগ্রেস আনুষ্ঠানিকভাবে যুদ্ধের অনুমোদন না দেয়া পর্যন্ত তারা এই ধরনের যুদ্ধক্ষমতা সংক্রান্ত প্রস্তাব বারবার উত্থাপন করবেন।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে হামলা-গুলি
পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে হামলা-গুলি

চাঁদার টাকা না দেওয়ায় পুরান ঢাকায় এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা নিয়ে দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভের মধ্যেই রাজধানীর পল্লবীতে একই কারণে একটি Read more

দেবীগঞ্জে রিইবের আয়োজনে সংলাপ সভা অনুষ্ঠিত
দেবীগঞ্জে রিইবের আয়োজনে সংলাপ সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে যুব সমাজের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ‘সংলাপ সভা’ আয়োজন করেছে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১২টায় Read more

ঈদের দিন সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
ঈদের দিন সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঈদের দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিম আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার(২১ মার্চ) বিকালে Read more

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

ভোলার চরফ্যাশনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক কিশোরী। ওই কিশোরীর দাবি অনুযায়ী, সে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সক্রিয় ছিল Read more

সাংবাদিক হত্যার হুমকির প্রতিবাদে মহাসড়কে মানববন্ধন
সাংবাদিক হত্যার হুমকির প্রতিবাদে মহাসড়কে মানববন্ধন

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে মোবাইল ফোনে হত্যার হুমকির ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন Read more

ঝিনাইদহে ৫ মাসে ২৩ খুন: তুচ্ছ ঘটনায় বাড়ছে খুনোখুনি
ঝিনাইদহে ৫ মাসে ২৩ খুন: তুচ্ছ ঘটনায় বাড়ছে খুনোখুনি

ঝিনাইদহে তুচ্ছ ঘটনায় খুনোখুনির ঘটনা বাড়ছে। সম্প্রতি জেলার ছয় উপজেলায় বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারে রাজনৈতিক কর্মীকে হত্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন