কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় ছাত্রদলের ছয়জন নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কলেজ শাখা ছাত্রদল।বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক (দপ্তর সম্পাদক) মো. জামাল খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান রকি, সাব্বির আহমেদ ইভান এবং সদস্য সাইফ, মাশরাফি এবং দুই কর্মী উজ্জ্বল ও জীবনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজ ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ২৪ ঘণ্টার ভিতরে কলেজ শাখার আহ্বায়ক ও সদস্য সচিবের উপস্থিতিতে ক্যাম্পাসে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হল।প্রসঙ্গত, বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কলেজের মূল ফটকের সামনে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিককে রড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের বিরুদ্ধে।জানা গেছে, কবি নজরুল কলেজ গেটের সামনে ছাত্রদলের দুই গ্রুপের হট্টগোল দেখে এগিয়ে যান ডেইলি ক্যাম্পাস-এর প্রতিনিধি ও কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক বিপ্লব শেখ এবং সোনালী নিউজের প্রতিনিধি ওবায়দুল হক। এসময় গোলযোগের ছবি তোলায় সাংবাদিকদের ফোন কেড়ে নেয় এবং সাংবাদিককে মারধর শুরু করে ছাত্রদলের নেতারা।প্রত্যক্ষদর্শীরা জানায়, বৈশাখ উপলক্ষে ছাত্রদলের আয়োজিত কনসার্টে কলেজ ছাত্রদলের আহবায়ক ইরফান আহমদ ফাহিম ও সদস্য সচিব নাজমুল হাসান’র নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে আজ বেলা ১২টায় আবারও কলেজে দুই গ্রুপের সংঘর্ষ হয়।এসময় দুই সাংবাদিক ভিডিও ধারণ করায় কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রকি, ইভান সাব্বির, কর্মী উজ্জ্বল, জীবন, মাশরাফি, সাইফ, সাব্বির সহ বেশ কয়েকজন নেতাকর্মী ওই দুই সাংবাদিককে বেধড়ক মারধর করে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরপুরে ব্যবসায়ীর বাড়িতে স্বর্ণ ও টাকা চুরি, ভোলায় তিনজন গ্রেফতার
মিরপুরে ব্যবসায়ীর বাড়িতে স্বর্ণ ও টাকা চুরি, ভোলায় তিনজন গ্রেফতার

রাজধানী ঢাকার মিরপুরের দারুসসালাম এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে ১০৫ ভরি সোনা ও ব্যবসার জন্য রাখা ৩২ লক্ষ টাকা চুরির Read more

রাজধানীর কদমতলীতে অর্ধশত চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
রাজধানীর কদমতলীতে অর্ধশত চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২

রাজধানীর কদমতলী থানা এলাকা হতে সাড়ে আট লক্ষাধিক টাকার অর্ধশত চোরাই মোবাইল ফোনসেট উদ্ধারসহ চোরাই মোবাইল ফোন বেচা-কেনার সাথে জড়িত Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।মঙ্গলবার (১০ জুন) লন্ডনের একটি হোটেলে Read more

অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গেলেন ডা. জুবাইদা
অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গেলেন ডা. জুবাইদা

অসুস্থ মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (০৬ Read more

ভাঙ্গুড়ায় শীতের আগেই জমজমাট ব্যাডমিন্টন সরঞ্জামের বাজার
ভাঙ্গুড়ায় শীতের আগেই জমজমাট ব্যাডমিন্টন সরঞ্জামের বাজার

পাবনার ভাঙ্গুড়ায় হালকা শীত পড়তেই পাড়া-মহল্লায় শুরু হয়ে গেছে ব্যাডমিন্টন খেলার ধুম। ব্যাডমিন্টন খেলোয়াড়দের ব্যস্ততায়‌ শীত মৌসুমের অন্যতম জনপ্রিয় খেলা Read more

ফের নিষেধাজ্ঞার মুখে ভারতীয় ফুটবল!
ফের নিষেধাজ্ঞার মুখে ভারতীয় ফুটবল!

গঠনতন্ত্র সংশোধনের জন্য দীর্ঘদিন ধরেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে বার্তা দিয়ে আসছিল ফিফা ও এএফসি। কিন্তু বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন