ময়মনসিংহের ত্রিশালে মাদকবিরোধী অভিযানে মোঃ আমিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ছলিমপুর এলাকায় এ অভিযান পরিচালনাকরা হয়। জানা গেছে, উপজেলা প্রশাসন একটি বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে পশ্চিম ছলিমপুর এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ইয়াবা সেবন করে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে হাতেনাতে আটক করা হয় মোঃ আমিরুল ইসলামকে। অভিযান পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। আটককৃত ব্যক্তির অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী জানান, মাদকের ছোবল থেকে সমাজকে রক্ষা করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। তিনি আরও জোর দিয়ে বলেন,”মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এফএস
Source: সময়ের কন্ঠস্বর
