বঙ্গোপসাগরে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ৪৭৫ প্রজাতির মাছের অবাধ প্রজনন ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে সরকার ৫৮ দিনের জন্য মৎস্য আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। বুধবার (১৫ এপ্রিল) মধ্যরাত থেকে আগামী ১১ জুন পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।মেরিন ফিশারিজ অর্ডিন্যান্স অনুযায়ী, ২০১৫ সাল থেকে প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে আসছিল সরকার। শুরুতে এই আদেশ কেবল ইন্ডাস্ট্রিয়াল ফিশিং ট্রলারের জন্য প্রযোজ্য হলেও, ২০১৯ সাল থেকে উপকূলীয় সকল ইঞ্জিনচালিত ট্রলার ও নৌকাকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।তবে দীর্ঘ ৬৫ দিনের এই অবরোধ নিয়ে বাংলাদেশি জেলেদের মধ্যে অসন্তোষ ছিল। তাদের অভিযোগ ছিল, বাংলাদেশের জলসীমায় মাছ ধরা বন্ধ থাকার সুযোগে পার্শ্ববর্তী দেশের জেলেরা দেশীয় জলসীমায় প্রবেশ করে অবাধে মাছ শিকার করত।জেলেদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার গত বছর থেকে এই অবরোধের সময়সীমা পুনর্নির্ধারণ করে। পার্শ্ববর্তী দেশ ভারতের মৎস্য আহরণ নিষিদ্ধের সময়ের সাথে সামঞ্জস্য রেখে অবরোধ সাত দিন কমিয়ে ৫৮ দিন ধার্য করা হয়। গত বছর ১১ মার্চ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত এই নতুন সময়সীমা কার্যকর করা হয়, যা চলতি বছরেও বহাল রাখা হয়েছে।এই নিষেধাজ্ঞা চলাকালীন  জেলেদের জীবিকা সুরক্ষায় সরকার বিশেষ সহায়তা প্রদান করেছে। উপকূলীয় ১৪টি জেলার ৬৭টি উপজেলা এবং চট্টগ্রাম মহানগরসহ মোট ৩,১১,০৬২ জন সমুদ্রগামী জেলেকে প্রতি মাসে ৪০ কেজি হারে ৫৮ দিনের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হবে। উল্লেখ্য, মাছের প্রজনন রক্ষায় ২০২৫ সালে ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলাকালে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক অভিযান পরিচালনা করে। এ সময় মোট ৩,৫৮৫টি অভিযান পরিচালিত হয় এবং ১৩৬টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ৫,২১৯টি জাল জব্দ করা হয় এবং ৮১.৬২ মেট্রিক টন মাছ আটক করা হয়। এছাড়া ৪৫টি নৌযান জব্দ করা হয়। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ৫৫টি মামলা দায়ের করা হয়, ১৬ জনকে কারাদণ্ড দেওয়া হয় এবং মোট ৩৪.৮২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইটনায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে মধ্যরাতে ঘরে ঢুকে কুপিয়ে হত্যাচেষ্টা
ইটনায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে মধ্যরাতে ঘরে ঢুকে কুপিয়ে হত্যাচেষ্টা

কিশোরগঞ্জের ইটনায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে গভীর রাতে ঘরে ঢুকে কান্তু মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ Read more

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল জুনেই
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল জুনেই

আগামী ৩০ জুন প্রকাশ করা হবে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল। আজ মঙ্গলবার (৩ জুন)  বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ Read more

তীব্র দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রার পারদ উঠলো ৪২ ডিগ্রিতে
তীব্র দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রার পারদ উঠলো ৪২ ডিগ্রিতে

তাপমাত্রার পারদ উঠলো ৪২ ডিগ্রিতে। গত দুদিন ধরে চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র গরম ও কাঠফাটা Read more

কুমিল্লাই ধর্ম অবমাননার অভিযোগে মাজার ভাঙচুর
কুমিল্লাই ধর্ম অবমাননার অভিযোগে মাজার ভাঙচুর

কুমিল্লার হোমনা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে হাত মাইকে ঘোষণা দিয়ে কফিল উদ্দিন শাহর মাজার ও দরগায় হামলা, ভাঙচুর ও Read more

পুঠিয়ায় আড়াই হাজার লিটার পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
পুঠিয়ায় আড়াই হাজার লিটার পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে পেট্রোল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ পেট্রোল Read more

সখীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সখীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৬ জুন) সকাল ৭টায় উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকপাড়া এলাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন