তাপমাত্রার পারদ উঠলো ৪২ ডিগ্রিতে। গত দুদিন ধরে চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র গরম ও কাঠফাটা রোদের তাপের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন শ্রমিক, দিনমজুর, ভ্যান ও রিকশাচালকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা-ঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে। জরুরী প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। তীব্র গরম ও কাঠফাটা রোদে সড়কের পিচ গলে যাচ্ছে। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া সহ গরম জনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।শনিবার (১০ মে) বিকেল ৩ টার সময় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ১৬ শতাংশ। এর আগে শুক্রবার (০৯ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় এবং বৃহস্পতিবার (০৮ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস  রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। তথ্যটি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জেষ্ঠ কর্মকর্তা জামিনুর রহমান।চুয়াডাঙ্গা পৌর শহরের রিকশাচালক হামিদুর রহমান জানান, আজ তিন দিন যাবৎ গরমে অতিষ্ঠ হয়ে পড়েছি। তীব্র রোদে রিকশা চালাতে গিয়ে হাঁফিয়ে উঠছি। কিছুক্ষণ পরপর বিশ্রাম নিতে হচ্ছে। শহরের মুদি ব্যবসায়ী আব্দুল হামিদ বলেন, ফ্যানের বাতাস যেন গায়ে লাগছে না। দিনে কাঠ ফটা বোদ আর রাতে ভ্যাপসা গরমে কাহিল হয়ে পড়ছে জীবন।চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার (১০ মে) বিকেল ৩ টার সময় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ১৬ শতাংশ। এর আগে শুক্রবার (০৯ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় এবং বৃহস্পতিবার (০৮ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস  রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। আগামী কয়েকদিন চুয়াডাঙ্গায় এমন খরতাপ অব্যাহত থাকতে পারে। এজন্য জনসাধারণকে দুপুরের সময় অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের চিঠি
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের চিঠি

যুক্তরাষ্ট্রের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের এক ডজনেরও বেশি ডেমোক্র্যাট আইনপ্রণেতা ট্রাম্প প্রশাসনের কাছে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির আহ্বান জানিয়েছেন। সোমবার (৪ আগস্ট) এক Read more

সরকার গত ৯ মাসে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করেনি: প্রেস সচিব
সরকার গত ৯ মাসে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করেনি: প্রেস সচিব

গত ৯ মাসে সরকারের পক্ষ থেকে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করার ঘটনা ঘটেনি জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, Read more

৫ ব্যাংক মিলে হবে একটি ব্যাংক, চাকরি হারাবেন না কর্মীরা: গভর্নর
৫ ব্যাংক মিলে হবে একটি ব্যাংক, চাকরি হারাবেন না কর্মীরা: গভর্নর

বেসরকারি খাতের ৫টি ইসলামী ব্যাংককে শিগগিরই একীভূত করা হবে। একত্রিত হলেও এসব ব্যাংকের কর্মীরা চাকরি হারাবেন না বলে জানিয়েছেন কেন্দ্রীয় Read more

জীবননগরে বাল্যবিবাহের দায়ে কনের বাবাকে অর্থদণ্ড
জীবননগরে বাল্যবিবাহের দায়ে কনের বাবাকে অর্থদণ্ড

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২১ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের Read more

পারিবারিক দ্বন্দ্বে ভাই ভাতিজার হামলায় চাচা নিহত, আটক ১
পারিবারিক দ্বন্দ্বে ভাই ভাতিজার হামলায় চাচা নিহত, আটক ১

নেত্রকোনার আটপাড়ায় জমি ও সেচ পাম্প নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে ভাই ভাতিজার হামলায় কায়সার ইমরান বাবুল (৫৯) নামের ইউনিয়ন আওয়ামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন