কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিককে রড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের বিরুদ্ধে।বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কলেজের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। পরবর্তীতে আহত দুই সাংবাদিককে উদ্ধার করে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।জানা গেছে, কবি নজরুল কলেজ গেটের সামনে ছাত্রদলের দুই গ্রুপের হট্টগোল দেখে এগিয়ে যান ডেইলি ক্যাম্পাস-এর প্রতিনিধি ও কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক বিপ্লব শেখ এবং সোনালী নিউজের প্রতিনিধি ওবায়দুল হক। এসময় গোলযোগের ছবি তোলায় সাংবাদিকদের ফোন কেড়ে নেয় এবং সাংবাদিককে মারধর শুরু করে ছাত্রদলের নেতারা।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতরাতে বৈশাখ উপলক্ষে ছাত্রদলের আয়োজিত কনসার্টে কলেজ ছাত্রদলের আহবায়ক ইরফান আহমেদ ফাহিম ও সদস্য সচিব নাজমুল হাসান নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে আজ বেলা ১২ টা আবারও কলেজে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এসময় দুই সাংবাদিক ভিডিও ধারণ করায় কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রকি, ইভান সাব্বির, কর্মী উজ্জ্বল, জীবন, মাশরাফি, সাইফ, সাব্বির সহ বেশ কয়েকজন নেতাকর্মী ওই দুই সাংবাদিককে বেধড়ক মারধর করে।হামলায় আহত ডেইলি ক্যাম্পাসের সাংবাদিক বিপ্লব শেখ বলেন, ‘ক্যাম্পাস গেটে ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিবের দুই গ্রুপের নেতাকর্মীরা হাতাহাতি করছিলো। তা দেখে ওবায়দুল সহ সাংবাদিক সমিতির কয়েকজন এগিয়ে যাই। তাদের হাতে রড ও ছুরিসহ দেশীয় অস্ত্র ছিলো। এসময় দুইজনকে রক্তাক্ত দেখে আমি সংবাদ সংগ্রহের জন্য ভিডিও শুরু করি। ছাত্রদলের নেতাকর্মীরা আমাকে ভিডিও ধারণে বাঁধা দেয় এবং মোবাইল কেড়ে নেয়। মোবাইল নিয়ে আমি আবারও ভিডিও করতে গেলে কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রকি আমার মোবাইল ছিনিয়ে নেয়। আমি সাংবাদিক পরিচয় দেওয়ার পর গালাগালি দিয়ে বলে, তুই ভিডিও করছিস কোন সাহসে? বলেই, রড দিয়ে আমার হাতে ও পায়ে আঘাত করে।’সোনালী নিউজের প্রতিনিধি ওবায়দুল হক বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের ভেতরে হাতাহাতি করতে করতে কলেজের গেটের সামনে যায়। সংবাদ সংগ্রহের জন্য ভিডিও করতে গেলে ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রকি আমার মোবাইল কেড়ে নিয়ে ছুড়ে ফেলে ফেলে দিয়ে আমাকে ঘুষি মারা শুরু করে। একপর্যায়ে আমার মাথায় ও পায়ে রড দিয়ে আঘাত করে।এ বিষয়ে কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আতিক হাসান শুভ বলেন, আমরা ঘটনাটি শুনে সাথে সাথে আহত সাংবাদিকদের হাসপাতালে নিয়ে চিকিৎসা নিশ্চিত করেছি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিক বিপ্লব শেখ ও ওবায়দুল হকের ওপর যারা হামলা করেছে তাদের শাস্তির দাবি জানাচ্ছি।ন্যাশনাল মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসক জয় হাজরা বলেন, দুই সাংবাদিককেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।কবি নজরুল কলেজ ছাত্রদলের আহবায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, সাংবাদিককে মারধরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।এবিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।দুই সাংবাদিককে মারধরের বিষয়ে কবি নজরুল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নিব।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের দাবিটি মিথ্যা, এআই দিয়ে তৈরি ভিডিও: বাংলাফ্যাক্ট
বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের দাবিটি মিথ্যা, এআই দিয়ে তৈরি ভিডিও: বাংলাফ্যাক্ট

বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের দাবিটি মিথ্যা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এআই দিয়ে তৈরি। যা শনাক্ত করেছে প্রেস Read more

বিসিবির নির্বাচনে বাধা নেই, ১৫টি ক্লাব নির্বাচনে অংশ নিতে পারবে
বিসিবির নির্বাচনে বাধা নেই, ১৫টি ক্লাব নির্বাচনে অংশ নিতে পারবে

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বোর্ড সভাপতির পাঠানো চিঠি নিয়ে Read more

‘অভাব কাকে বলে তা বাচ্চা পেটে নিয়ে দেখেছি’
‘অভাব কাকে বলে তা বাচ্চা পেটে নিয়ে দেখেছি’

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুকে তার সহকর্মী ও অনুরাগীরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এ Read more

২৯ জেলায় ডিসি পদায়ন, ২১ জনই নতুন মুখ
২৯ জেলায় ডিসি পদায়ন, ২১ জনই নতুন মুখ

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দুদিনে ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে শনিবার ১৫ জেলায় Read more

ভোলার পৃথক ঘটনায় এক জেলের লাশ উদ্ধারসহ নিখোঁজ ১
ভোলার পৃথক ঘটনায় এক জেলের লাশ উদ্ধারসহ নিখোঁজ ১

ভোলার তেতুলিয়া নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নোহা(১৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছে। এবং অপর একটি ঘটনায় মহিউদ্দিন (৪৮) নামের Read more

গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর
গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শনিবার (১৭ মে) ইরাকের রাজধানী বাগদাদে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন