ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের যুদ্ধে অংশ না নেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য। একই সময় দেশটির চ্যান্সেলর র্যাচেল রিভস বুধবার (১৫ এপ্রিল) ওয়াশিংটনে গিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন।যুক্তরাষ্ট্র সফরের পথে ডেইলি মিররকে দেওয়া সাক্ষাৎকারে রিভস জানান, যুক্তরাষ্ট্র কোনো সুস্পষ্ট প্রস্থান পরিকল্পনা ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ায় তিনি ‘খুবই হতাশ ও ক্ষুব্ধ’।ব্রিটিশ মন্ত্রী জেমস মারে বলেন, ‘চ্যান্সেলর এমন একটি মতামত তুলে ধরেছেন, যা ব্রিটেনের অনেক মানুষের অনুভূতির প্রতিফলন। এটি আমাদের যুদ্ধ নয়। আমরা এতে জড়াইনি, কিন্তু এর প্রভাব আমাদের অর্থনীতিতে পড়বে।’এদিকে ওয়াশিংটনে রিভস মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গে বৈঠক করবেন।এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সতর্ক করে জানান, ইরানকে কেন্দ্র করে সংঘাতের অর্থনৈতিক প্রভাব উন্নত অর্থনীতিগুলোর মধ্যে যুক্তরাজ্যের ওপর সবচেয়ে বেশি পড়তে পারে।তবে স্কট বেসেন্ট বিবিসিকে জানান, দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ‘স্বল্পমেয়াদি কিছু অর্থনৈতিক কষ্ট মেনে নেওয়া যেতে পারে।’ এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝুঁকিপূর্ণ শেল্টার সরানোর আশ্বাসে স্বস্তি কুয়াকাটায়
ঝুঁকিপূর্ণ শেল্টার সরানোর আশ্বাসে স্বস্তি কুয়াকাটায়

কুয়াকাটায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নিয়ন্ত্রিত দীর্ঘদিনের জীর্ণ সাইক্লোন শেল্টার কাম ডাকবাংলো ভবন। আগামী ১৫ দিনের মধ্যে ভবনটি অপসারণের Read more

ভোলায় ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
ভোলায় ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা

ভোলা শহরের বেসরকারি ক্লিনিক বন্ধন হেলথ্ কেয়ার এন্ড ডায়াবেটিস সেন্টারে ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগে লামিয়া নামের এক প্রসূতির মৃত্যুর Read more

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করছে ভারত, এটি বন্ধ করতে হবে: যুক্তরাষ্ট্র
ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করছে ভারত, এটি বন্ধ করতে হবে: যুক্তরাষ্ট্র

রাশিয়ার তেলের বড় ক্রেতা ভারত। এ ক্রয়ের মাধ্যমে ইউক্রেনে মস্কোর যুদ্ধে অর্থায়ন করছে নয়াদিল্লি। এটি বন্ধ করতে হবে বলে জানিয়েন Read more

কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন
কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দেয়া হয়েছে।শুক্রবার Read more

নেত্রকোনায় কাজ করার সময় দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু, আহত আরো দুইজন
নেত্রকোনায় কাজ করার সময় দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু, আহত আরো দুইজন

নেত্রকোনায় বিএডিসি সেচ বিভাগের পরিত্যক্ত ভবনের বিল্ডিং ভাঙার কাজের সময় দেয়াল ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও Read more

আশুরা কবে, জানা যাবে সন্ধ্যায়
আশুরা কবে, জানা যাবে সন্ধ্যায়

১৪৪৭ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণে বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন