দীর্ঘ ১৬ বছর পর আজ থেকে সারাদেশে একযোগে ২০২৫ সালের স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষা চলবে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে, গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সূচি অনুমোদন করা হয়। পরবর্তীতে অধিদপ্তরের নির্দেশনায় বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়।সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা ধরে চলবে।তবে দেশের তিন পার্বত্য জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভিন্ন সময়সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব জেলায় ১৭ এপ্রিল প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হবে। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে সেখানে বৃত্তি পরীক্ষা শেষ হবে।এদিকে, বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।এর আগে, ২০০৮ সালে সর্বশেষ পূর্ণাঙ্গ প্রাথমিক বৃত্তি পরীক্ষা হয়েছিল বাংলাদেশে। ২০০৯ সাল থেকে ‘প্রাথমিক শিক্ষা সমাপনী’ (পিইসি) পরীক্ষা শুরু হওয়ায় আলাদা করে এই পরীক্ষাটি বন্ধ হয়ে যায়। মাঝে ২০২২ সালে পরীক্ষামূলকভাবে একবার এই পরীক্ষা নেওয়া হলেও পরবর্তী বছরগুলোতে তা আবার স্থগিত ছিল।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘দ্য সামিত শো’তে ফাইনােলে ক্যাভালরি এফসি
‘দ্য সামিত শো’তে ফাইনােলে ক্যাভালরি এফসি

কানাডিয়ান প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে আছেন বাংলাদেশি মিডফিল্ডার সমিত শোম। এবার প্লে অফ সেমিফাইনালেও দুর্দান্ত পারফর্ম করে তার দল ক্যাভালরি Read more

সিপাহী পদে জনবল নেবে বিজিবি, আবেদন ফি ৫৬ টাকা
সিপাহী পদে জনবল নেবে বিজিবি, আবেদন ফি ৫৬ টাকা

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ১০৫তম ব্যাচে ‘সিপাহী (জিডি)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে Read more

নাটোরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
নাটোরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় হাম-রুবেলা রোগ সম্পুর্ণ ভাবে নির্মুল করার লক্ষে নাটোরের গুরুদাসপুরে হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ Read more

গাছ কাটা নিয়ে টাকা নেওয়ায় কিশোরগঞ্জে ওসি ক্লোজড
গাছ কাটা নিয়ে টাকা নেওয়ায় কিশোরগঞ্জে ওসি ক্লোজড

আঠারোবাড়ি এলাকায় গাছ কাটাকে কেন্দ্র করে টাকা নেয়ার অভিযোগে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লিটন মিয়াকে ঢাকা রেলওয়ে Read more

হাতে হাত রাখলেন নাহিদ-সালাহউদ্দিন-তাহের
হাতে হাত রাখলেন নাহিদ-সালাহউদ্দিন-তাহের

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) Read more

লোহাগড়ায় পূর্ব শত্রুতার জের হত্যা, গ্রেফতার ১
লোহাগড়ায় পূর্ব শত্রুতার জের হত্যা, গ্রেফতার ১

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের সালমান খন্দকার (২৪) হত্যার ঘটনার মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যাক্তির নাম মসিয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন