কানাডিয়ান প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে আছেন বাংলাদেশি মিডফিল্ডার সমিত শোম। এবার প্লে অফ সেমিফাইনালেও দুর্দান্ত পারফর্ম করে তার দল ক্যাভালরি এফসিকে ফাইনালের টিকিট এনে দিলেন তিনি।আজ সোমবার (৩ নভেম্বর) প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে টোবায়াস ওয়ারশেভস্কির একমাত্র গোলে ফর্জ এফসিকে ১-০ ব্যবধানে পরাজিত করে সমিতের দল।যদিও তিনি মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন, তবুও আক্রমণ সাজাতেও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ম্যাচে প্রতিপক্ষের অর্ধে দেওয়া তার ১২টি পাসের মধ্যে ১১টিই সফল হয়। এছাড়া তিনি তৈরি করেন দুটি ‘কি পাস’ এবং চারবার প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেন।তার এই উজ্জ্বল পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ফুটবল পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট সোফাস্কোর তাকে দিয়েছে ৭.৫ রেটিং, যা ম্যাচে সর্বোচ্চ রেটিং পাওয়া চারজনের মধ্যে একজন।তবে তার এই সাফল্যের মাঝে বাংলাদেশের জন্য একটি ছোট্ট দুশ্চিন্তাও আছে। আগামী ১০ নভেম্বর সমিতের দল ফাইনালে খেলবে অটোয়ার বিপক্ষে। ফলে অন্তত ১১ নভেম্বরের আগে জাতীয় দলে যোগ দিতে পারবেন না তিনি। তবুও বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে হওয়ায়, সময়মতো দলে ফেরার সুযোগ থাকছে এই মিডফিল্ডারের।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে মেঘনা ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম Read more

‘মার্চ ফর গাজা’র পথে আছি, আপনিও আসুন: আজহারী
‘মার্চ ফর গাজা’র পথে আছি, আপনিও আসুন: আজহারী

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইসলামিক স্কলার ও বক্তা ড. মিজানুর রহমান আজহারী।শনিবার Read more

‘আমি মন্দিরেও যাব, নামাজও পড়ব’, ধর্ম নিয়ে বিতর্কের জবাবে নুসরাত
‘আমি মন্দিরেও যাব, নামাজও পড়ব’, ধর্ম নিয়ে বিতর্কের জবাবে নুসরাত

কেদারনাথ আর বদ্রীনাথের সামনে দাঁড়িয়ে প্রণামের ভঙ্গিতে ছবি তুলেছিলেন নুসরাত ভারুচা। কপালে তিলক, গলায় মালা, পরনে জ্যাকেট-পুরো সাজেই যেন এক Read more

মেক্সিকোতে ট্রেন-বাসের সংঘর্ষে নিহত ১০
মেক্সিকোতে ট্রেন-বাসের সংঘর্ষে নিহত ১০

মেক্সিকোতে মালবাহী ট্রেনের একটি দোতলা বাসের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ৬১ জন। গতকাল সোমবার দেশটির Read more

টাঙ্গাইলে বাড়ির উঠানে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু
টাঙ্গাইলে বাড়ির উঠানে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির উঠানে খেলতে গিয়ে সাপের কামড়ে তাসলিমা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেল ৫টার Read more

চট্টগ্রাম নগরে পুকুর ভরাটের মহোৎসব: নীরব প্রশাসন, উদ্ধত প্রভাবশালী
চট্টগ্রাম নগরে পুকুর ভরাটের মহোৎসব: নীরব প্রশাসন, উদ্ধত প্রভাবশালী

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় আইনের প্রতি কোনো সম্মান বা ভয় না রেখেই, প্রশাসনের নীরবতার সুযোগ নিয়ে দিব্যি পুকুর ভরাটের মহোৎসব চলছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন