ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এক গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী মোদি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। আলাপকালে তারা দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন।প্রধানমন্ত্রী মোদি জানান, তারা বিভিন্ন খাতে ভারত ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তা পর্যালোচনা করেছেন। দুই নেতাই তাদের এই ‘কমপ্রিহেনসিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ বা ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বকে সব ক্ষেত্রে আরও শক্তিশালী করার বিষয়ে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।আলোচনায় দুই দেশের সম্পর্কের পাশাপাশি বর্তমান বৈশ্বিক পরিস্থিতির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে পশ্চিম এশিয়ার (মধ্যপ্রাচ্য) বর্তমান পরিস্থিতি নিয়ে দুই নেতা বিস্তারিত আলোচনা করেন। এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এবং বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান পথ ‘হরমুজ প্রণালি’ উন্মুক্ত ও নিরাপদ রাখার ওপর তারা বিশেষভাবে জোর দিয়েছেন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরিজ হারের পর শেখার কথা বললেন নিউজিল্যান্ড অধিনায়ক
সিরিজ হারের পর শেখার কথা বললেন নিউজিল্যান্ড অধিনায়ক

বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে নিউজিল্যান্ড দল। গতকাল শেষ ওয়ানডেতে ৫৫ রানে জিতে সিরিজ নিশ্চিত করে টাইগাররা। সিরিজ Read more

দেশের ২৯ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা
দেশের ২৯ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া পরিস্থিতির Read more

শিবচরে বৃদ্ধাকে হত্যার দায়ে ভাড়াটিয়া গ্রেপ্তার
শিবচরে বৃদ্ধাকে হত্যার দায়ে ভাড়াটিয়া গ্রেপ্তার

মাদারীপুরের শিবচরে উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকায় রানু বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। Read more

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২০
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২০

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহিলা ১৪ জন ও পুরুষ ৬ জন। Read more

৩৫০০ বছরের পুরনো শহর খুঁজে পেলেন প্রত্নতাত্ত্বিকরা
৩৫০০ বছরের পুরনো শহর খুঁজে পেলেন প্রত্নতাত্ত্বিকরা

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ৩৫০০ বছরের পুরনো একটি প্রাচীন শহরের সন্ধান পাওয়ার দাবি করেছেন প্রত্নতাত্ত্বিকরা। এই শহরটির নাম দেওয়া হয়েছে Read more

ববি রেজিস্ট্রার অধ্যাপক ড. মুহসিন উদ্দীনের পদত্যাগ
ববি রেজিস্ট্রার অধ্যাপক ড. মুহসিন উদ্দীনের পদত্যাগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. মুহসিন উদ্দীন। সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন