কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ঝাউকুটি সীমান্তে আটক দুই বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার রাতে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।কুড়িগ্রাম বিজিবি ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক বিষয়টি নিশ্চিত করেছেন।ফেরত পাওয়া দুই বাংলাদেশি হলেন—নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অষ্টাশির চর ডুমুরদহ গ্রামের সোলেমান হোসেন (৩৪) এবং ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের সোহাগ মিয়া (২৩)।বিজিবি সূত্রে জানা যায়, গত রোববার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তের চৌদ্দঘুড়ি এলাকা দিয়ে ওই দুই ব্যক্তি ভুলবশত ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। পরে তাদের বিএসএফ আটক করে।ঘটনার পর পরিবারের পক্ষ থেকে বিষয়টি বিজিবিকে জানানো হলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ করা হয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়।সোমবার সন্ধ্যায় আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৩১/৭-এস সংলগ্ন শূন্য লাইনে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাত ৮টার দিকে পরিবারের সদস্যদের উপস্থিতিতে আটক দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।কুড়িগ্রাম বিজিবি ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক জানান, পরে ওই দুই ব্যক্তিকে থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস বলেন, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা নেই। বিজিবির উপস্থিতিতে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ
দেশের ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি বর্তমানে দায়িত্বরত ১১ জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। রবিবার Read more

পশু ক্রয়ের সময় রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন
পশু ক্রয়ের সময় রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন

সওয়াব অর্জনের অনন্য আমল পশু কুরবানি। হযরত আদম (আ.)-এর দুই ছেলে হাবিল ও কাবিল থেকে কুরবানি শুরু হয়েছিল। পরবর্তীতে কুরবানির Read more

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন অবস্থায় শিশুকে উদ্ধার
সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন অবস্থায় শিশুকে উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের প্রায় ৭ ঘণ্টা পর বন থেকে মো. শামীম (১০) নামের এক শিশুকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার Read more

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে Read more

মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের জানাজা বুধবার
মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের জানাজা বুধবার

মার্কিন সাবমেরিন হামলায় গত ৪ মার্চ ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনার’ ৮৪ নাবিকের জানাজা ও শোকমিছিল আগামী বুধবার (১৮ Read more

এমপিওভুক্ত শিক্ষকদের আলটিমেটাম, দাবি না মানলে আমরণ অনশন
এমপিওভুক্ত শিক্ষকদের আলটিমেটাম, দাবি না মানলে আমরণ অনশন

তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ পদযাত্রা হাইকোর্টের সামনে আটকে দিয়েছে পুলিশ। সেখান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন