গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও আনন্দমুখর উৎসবের আমেজ নিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে অনুষ্ঠিত হয়ে গেল ‘হাঁস ধরা প্রতিযোগিতা’। পুকুরের শান্ত জলে হাঁস আর মানুষের এই লুকোচুরি খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন শত শত উৎসুক জনতা।মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের কাঁচারী পুকুরে উপজেলা কৃষক দল ও পৌর কৃষক দলের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।জল-কাদার লড়াই ও বাঁধভাঙা উল্লাস​সকাল গড়াতেই পুকুরপাড়ে জড়ো হতে থাকেন শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও।সরেজমিনে দেখা যায়, আয়োজকরা পুকুরে কয়েকটি হাঁস ছেড়ে দিলে তা ধরতে ঝাঁপিয়ে পড়ে ১৮০জন বিভিন্ন বয়সী মানুষ। পুকুরপাড়ে জড়ো হওয়া দর্শকদের করতালি আর উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিযোগীরা কখনও সাঁতার কেটে, কখনও ডুব দিয়ে হাঁস ধরার চেষ্টা চালান, যা সৃষ্টি করে এক আনন্দঘন পরিবেশ। পরে যারা যে হাঁস ধরে সেই হাঁসসহ পুরস্কার দেয় আয়োজকরা।উৎসবমুখর এ আয়োজন দেখতে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। এ ধরনের আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়ক ভূমিকা রাখে।পুকুর পাড়ে দাঁড়িয়ে খেলা দেখা একজন প্রবীণ দর্শক জানান, “আগেকার দিনে ছিল এমন সব মজার খেলা। অনেকদিন পর এমন আয়োজন দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল।” আগামীতেও এই ধরনের গ্রামীণ ক্রীড়া উৎসব অব্যাহত রাখার দাবি জানান তিনি।কিশোরগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজাহারুল ইসলাম বলেন, গ্রামবাংলার ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের ঐতিহ্যবাহী খেলার আয়োজন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাইবান্ধায় ছাত্রলীগ নেতা কাইয়ুম মণ্ডল গ্রেপ্তার
গাইবান্ধায় ছাত্রলীগ নেতা কাইয়ুম মণ্ডল গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকার বিরোধী তৎপরতা ও জামায়াত অফিস ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পীরজাদা আবু Read more

নেতানিয়াহুর দুর্নীতির বিচার বাতিল করা উচিত: ট্রাম্প
নেতানিয়াহুর দুর্নীতির বিচার বাতিল করা উচিত: ট্রাম্প

ইরানের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে "যোদ্ধা" হিসেবে প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বলেছেন তিনি "মর্মাহত" Read more

শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার তথ্যটি সঠিক নয়: প্রেস উইং
শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার তথ্যটি সঠিক নয়: প্রেস উইং

প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার (২০ মার্চ) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি সঠিক নয় বলে Read more

চট্টগ্রামে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ, আহত ৬
চট্টগ্রামে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ, আহত ৬

জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির ঘটনায় চট্টগ্রাম নগরীতে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্রের রূপ নেয় জামালখান প্রেসক্লাব এলাকা। Read more

অবৈধ স্থাপনা উচ্ছেদের আল্টিমেটাম দুই মাসেও বাস্তবায়ন হয়নি
অবৈধ স্থাপনা উচ্ছেদের আল্টিমেটাম দুই মাসেও বাস্তবায়ন হয়নি

দক্ষিণ চট্টগ্রামের ব্যস্ততম বাণিজ্যকেন্দ্র সাতকানিয়ার কেরানীহাটে অবৈধ দোকান ও স্থাপনা সরাতে মাইকিং করে দেওয়া এক সপ্তাহের আল্টিমেটাম দুই মাস পেরিয়ে Read more

স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ আর নেই
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ আর নেই

চলে গেছেন স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন