নোয়াখালীর সেনবাগে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সেনবাগ পৌরসভার ৫ নম্বর কাদরা ওয়ার্ডের মধ্য কাদরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান সূত্রে জানা যায়, স্থানীয় এক ব্যবসায়ী খুচরা বাজারে সরবরাহ না করে বাড়িতে বিপুল পরিমাণ তেল মজুদ করে রেখেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বাড়ির ভেতরে ড্রামে সংরক্ষিত অবস্থায় ৪ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৫০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম জানান, জব্দকৃত তেল পরবর্তীতে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হবে। পাশাপাশি অবৈধ মজুদদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বুধবার সন্ধ্যায় ঈদের চাঁদ অনুসন্ধানের আহ্বান সৌদি আরবের
বুধবার সন্ধ্যায় ঈদের চাঁদ অনুসন্ধানের আহ্বান সৌদি আরবের

সৌদি আরবে মুসলমানদের আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এর মাধ্যমে পবিত্র Read more

বিপিএলের আগমুহূর্তে ৩ বিদেশি ক্রিকেটারের নাম প্রত্যাহার
বিপিএলের আগমুহূর্তে ৩ বিদেশি ক্রিকেটারের নাম প্রত্যাহার

আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছয় দলের মারকাটারি এই টুর্নামেন্ট শুরুর আর স্রেফ তিন দিন Read more

১৮ বছর আগে বরখাস্ত ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ
১৮ বছর আগে বরখাস্ত ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ

১৮ বছর আগে বরখাস্ত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রায়ে Read more

সেন্টমার্টিনদ্বীপ রক্ষায় নিয়োজিত সরকারি কর্মীই রোহিঙ্গা!
সেন্টমার্টিনদ্বীপ রক্ষায় নিয়োজিত সরকারি কর্মীই রোহিঙ্গা!

আব্দুল আজিজ, একদিকে সেন্টমার্টিনের বিচ ম্যানেজমেন্ট কমিটির কর্মী, অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের আউটসোর্সিং স্টাফ। সরকারি পদবির আড়ালে তার আসল পরিচয় একটাই- Read more

পুঠিয়ায় গ্যাসের ট্যাবলেট খেয়ে নারীর আত্মহত্যা
পুঠিয়ায় গ্যাসের ট্যাবলেট খেয়ে নারীর আত্মহত্যা

রাজশাহীর পুঠিয়ায় পারিবারিক কলহের জেরে জেসমিন বেগম (৪০) নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সোমবার (২৩ মার্চ ২০২৬) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন