পহেলা বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব, আর এই উৎসবে নিজেকে রাঙাতে পিছিয়ে নেই শোবিজ তারকারা। ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও মেতেছেন বৈশাখী উল্লাসে।সামাজিক যোগাযোগমাধ্যমে লাল-সাদা শাড়ি আর হাতভর্তি রঙিন চুড়িতে তার নতুন লুক ভক্তদের নজর কেড়েছে।প্রতি বছরই বৈশাখী সাজে মিম নতুনত্ব নিয়ে আসেন। এবারের সাজে তিনি বেছে নিয়েছেন ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি, যা বাঙালি নারীর শাশ্বত রূপকে ফুটিয়ে তুলেছে। সাজের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল দুই হাতভর্তি বাহারি রঙের কাচের চুড়ি। কানে ঝুমকো, কপালে বড় লাল টিপ আর সতেজ ফুলের মালায় মিম যেন হয়ে উঠেছেন শরতের স্নিগ্ধতা আর বৈশাখের তেজের সংমিশ্রণ।এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মিমের রূপের বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘এসো হে বৈশাখ, এসো এসো! সবাইকে ১৪৩৩ বঙ্গাব্দের অনেক অনেক শুভেচ্ছা।’ আরেকজন লিখেছেন, ‘শুভ নববর্ষ, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।’ঢাকায় সিনেমার চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমা, ওয়েব সিরিজ, টেলিফিল্ম, বিজ্ঞাপনে কাজ করে গেছেন।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েল ৭০০ দিনে গাজাকে ৯০% ধ্বংস করেছে
ইসরায়েল ৭০০ দিনে গাজাকে ৯০% ধ্বংস করেছে

ইসরায়েলের টানা ৭০০ দিনের বোমাবর্ষণে প্রায় পুরো অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ক্ষতির পরিমাণ ৬৮ বিলিয়ন ডলারেরও বেশি বলে জানিয়েছে Read more

মিরসরাইয়ে থেমে থাকা ট্রাকে ধাক্কা, সবজি ব্যবসায়ী নিহত
মিরসরাইয়ে থেমে থাকা ট্রাকে ধাক্কা, সবজি ব্যবসায়ী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সবজিবাহী আরেকটি ট্রাকের ধাক্কায় শামসুল আলম (৪৫) নামে এক সবজি ব্যবসায়ী Read more

‘হরর’ বা ভীতিকর সিনেমা কীভাবে আপনার উদ্বেগ কমাতে সাহায্য করে?
‘হরর’ বা ভীতিকর সিনেমা কীভাবে আপনার উদ্বেগ কমাতে সাহায্য করে?

আমার বয়স যখন প্রায় ১৬, তখন আমি ভেবেছিলাম সিনেমা দেখে কাটানোর রাতটা বেশ মজার হবে। কিন্তু দেখা গেল, আমি ভুল Read more

দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ মেহেরীন: মির্জা আব্বাস
দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ মেহেরীন: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য মির্জা আব্বাস বলেছেন, উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার সময় শিশু শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে আত্মদান Read more

রামপাল ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ নিহত ২
রামপাল ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ নিহত ২

বাগেরহাটের রামপালে অস্থায়ী সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্যসহ ২ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে Read more

ফুলপুরে পাখির বাচ্চা পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
ফুলপুরে পাখির বাচ্চা পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

গাছ থেকে ময়না পাখির বাচ্চা পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল পড়ুয়া এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (০৩ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন