রবিবার দখলকৃত জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণের ভেতর থেকে ২ নারী ও ১জন কর্মীকে গ্রেপ্তার করেছে ইসরাইলি বাহিনী। মসজিদে আসা মুসল্লি ও কর্মীদের বিরুদ্ধে এ ধরনের ঘটনা ক্রমেই বাড়ছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে, ইসরাইলি বাহিনী দুই নারীকে আল-আকসা প্রাঙ্গণের ভেতরে থাকা অবস্থায় আটক করে। এরপর তাদের ‘অজ্ঞাত একটি জায়গায়’ নিয়ে যাওয়া হয় বলে জানাচ্ছে আনাদোলু এজেন্সি।জেরুজালেম গভর্নরেট এক বিবৃতিতে জানায়, আল-আকসা মসজিদের পরিচ্ছন্নতা বিভাগের প্রধান রায়েদ জাগির-কেও মসজিদ প্রাঙ্গণে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।এই গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে ইসরাইলের চরম ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ভারী পুলিশ পাহারায় মসজিদটিতে অভিযান চালান। আল-আকসায় ইসরাইলের এই ধরনের তৎপরতা দিন দিন বাড়ছে। মুসল্লিদের ওপর নিষেধাজ্ঞাও কঠোর হচ্ছে।২০০৩ সাল থেকে ইসরাইলি পুলিশ ইসরাইলি দখলদারদের মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে দিচ্ছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বারবার আপত্তি জানিয়েছে মসজিদ পরিচালনাকারী ইসলামিক ওয়াকফ বিভাগ। ২০২২ সালের শেষ দিকে বেন-গভির জাতীয় নিরাপত্তামন্ত্রী হওয়ার পর থেকে আল-আকসায় ইসরাইলি লঙ্ঘনের ঘটনা আরও বেড়ে গেছে।আল-আকসা মসজিদ মুসলমানদের কাছে বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিরা এই জায়গাটিকে ‘টেম্পল মাউন্ট’ বলে। তারা দাবি করে, প্রাচীনকালে এখানে দুটি ইহুদি মন্দির ছিল। এই জায়গায় তাদের তৃতীয় মন্দির বানানোর পরিকল্পনাও বহুদিনের।ফিলিস্তিনিরা বলছে, ইসরাইল দখলকৃত পূর্ব জেরুজালেমকে ইহুদিকরণের চেষ্টা করছে। আল-আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে আরব ও ইসলামি পরিচয় মুছে ফেলার চেষ্টা চলছে বলে তারা মনে করেন।ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখেন। আন্তর্জাতিক সিদ্ধান্ত অনুযায়ীও ১৯৬৭ সালে ইসরাইলের এই শহর দখল এবং ১৯৮০ সালে সংযুক্তিকরণ স্বীকৃত নয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদির দাফন শেষে কান্নায় ভেঙে পড়েন হাসনাত আব্দুল্লাহ
হাদির দাফন শেষে কান্নায় ভেঙে পড়েন হাসনাত আব্দুল্লাহ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার Read more

ভাঙ্গায় সহিংসতা: দুই ইউপি চেয়ারম্যানসহ ২১ জনের নামে মামলা
ভাঙ্গায় সহিংসতা: দুই ইউপি চেয়ারম্যানসহ ২১ জনের নামে মামলা

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ ২১ Read more

এটা শাহবাগ নয়, এটা সংসদ: হাসনাত আব্দুল্লাহকে স্পিকার
এটা শাহবাগ নয়, এটা সংসদ: হাসনাত আব্দুল্লাহকে স্পিকার

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে সংসদ অধিবেশনে অসহিষ্ণু না হওয়ার আহ্বান জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এটা শাহবাগ Read more

এবার নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন হুদা
এবার নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন হুদা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার বিএনপিতে যোগদান করলেন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ Read more

সরিষাবাড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
সরিষাবাড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো জামালপুরের সরিষাবাড়ীতেও পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। মঙ্গলবার Read more

আটঘরিয়ায় সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
আটঘরিয়ায় সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পাবনার আটঘরিয়া উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (বয়স আনুমানিক ৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন