ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার বিএনপিতে যোগদান করলেন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বিএনপিতে যোগদান করলেন। তাকে অভিনন্দন জানাই। আশা করি, তার এ যোগদান আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে আরে বেগবান করবে।’সৈয়দ এহসানুল হুদা বলেন, ‘আমি আমার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলাম। বিএনপিতে যোগদানের সুযোগ করে দেওয়ায় বিএনপি মহাসচিবসহ সবার প্রতি আমি কৃতজ্ঞ।’জানা যায়, বিএনপিতে যোগদান করার পর এহসানুল হুদাকে কিশোরগঞ্জ-৫ আসন থেকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে এই আসনে ধানের শীষের বর্তমান প্রার্থী পরিবর্তন হয়ে যাবে।এর আগে গত ৮ ডিসেম্বর নিজ দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগদান করেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। যোগদানের পর তাকে লক্ষ্মীপুর-১ আসন থেকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়।এ ছাড়া গত ১ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যুক্ত হন তিনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আত্মগোপন থেকে গ্রেপ্তার, কারাগারে যুবলীগ নেতা শাহিদ মাহমুদ
আত্মগোপন থেকে গ্রেপ্তার, কারাগারে যুবলীগ নেতা শাহিদ মাহমুদ

নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদকে (৫৫) কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে Read more

ফাঁকা ৪৭ আসনে দু’একদিনের মধ্যে প্রার্থী ঘোষণা: জুবায়ের
ফাঁকা ৪৭ আসনে দু’একদিনের মধ্যে প্রার্থী ঘোষণা: জুবায়ের

খালি থাকা ৪৭টি আসনে দু’একদিনের মধ্যেই প্রার্থিতা চূড়ান্ত করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট। বিষয়টি নিশ্চিত করে জামায়াতে Read more

স্কুলে বিমান বিধ্বস্ত: মেয়েকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা
স্কুলে বিমান বিধ্বস্ত: মেয়েকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা

মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন মেহেরপুরের গাংনী উপজেলার মেয়ে উম্মে হাবিবা রজনী। কিন্তু ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান Read more

ফরিদপুরে সিঁধকেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, মাদকাসক্ত যুবক আটক
ফরিদপুরে সিঁধকেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, মাদকাসক্ত যুবক আটক

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে সিঁধকেটে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. রিপন মোল্যা (৩৫) নামে এক মাদকাসক্ত যুবককে আটক করেছে Read more

যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল না ইতালি
যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল না ইতালি

ইরানে যুদ্ধ বিমান পরিচালনা করার জন্য সিসিলি দ্বীপের সিগোনেল্লায় স্থাপিত নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইতালির সরকার তা Read more

মঙ্গলবার ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি
মঙ্গলবার ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার (১০ জুন) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি> ফজর- ৩:৪৪ মিনিট।> জোহর- ১২:০১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন