মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পরও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।গত শনিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও রোববার ও সোমবার (১২ ও ১৩ এপ্রিল) মিলিয়ে ৯টি ফ্লাইট বাতিল হয়েছে।বিমানবন্দর সূত্র জানায়, এই দুদিনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা দুটি এবং একটি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা দুটি ফ্লাইট বাতিল হয়েছে।এদিকে, এয়ার আরাবিয়ার শারজাহ রুটের একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট বাতিল হয়েছে। সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি এবং মাস্কাটগামী একটি ফ্লাইটও বাতিল করা হয়েছে। তবে সব মিলিয়ে কিছু ফ্লাইট চলাচল স্বাভাবিক ছিল।সংশ্লিষ্ট সূত্র জানায়, এই দুদিনে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১৫টি এবং মধ্যপ্রাচ্যে গমন করা ১৫টি ফ্লাইটসহ মোট ৩০টি ফ্লাইট পরিচালিত হয়েছে।বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে। যুদ্ধবিরতির পর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হলেও এখনো পুরোপুরি স্থিতিশীলতা ফিরে আসেনি।চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত এই বিমানবন্দর দিয়ে মোট ৩০৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড
দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সবুজপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. হযরত আলী (৩৫) নামে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড Read more

সৈয়দপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ 
সৈয়দপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ 

নীলফামারীর সৈয়দপুরে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৮ জুন) সকাল ৭টার দিকে Read more

মে দিবসে হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
মে দিবসে হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আজ সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। Read more

আজ শহীদ মিনারে ফরিদা পারভীনকে সর্বস্তরের শ্রদ্ধা, দাফন কুষ্টিয়ায়
আজ শহীদ মিনারে ফরিদা পারভীনকে সর্বস্তরের শ্রদ্ধা, দাফন কুষ্টিয়ায়

লোকসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন আর নেই। মৃত্যুর সঙ্গে লড়াই শেষে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস Read more

মুন্সীগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা: অভিযুক্ত পলাতক
মুন্সীগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা: অভিযুক্ত পলাতক

মুন্সীগঞ্জের শ্রীনগরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।  বুধবার (৩০ জুলাই) বিকেল ৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন