ইরানের বন্দর থেকে জাহাজ চলাচলে অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এর জবাবে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর বন্দর লক্ষ্য করে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে তেহরান। এতে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি নতুন করে হুমকির মুখে পড়েছে।যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, সোমবার (১৩ এপ্রিল) থেকে ইরানের বন্দরগুলো থেকে প্রবেশ ও বহির্গামী সব জাহাজের ওপর অবরোধ কার্যকর করা হবে। ওয়াশিংটনের এই পদক্ষেপকে ‘জলদস্যুতা’ বলে আখ্যা দিয়েছে ইরান। দেশটি সতর্ক করেছে, তাদের বন্দর হুমকির মুখে পড়লে উপসাগরীয় অঞ্চল কিংবা ওমান উপসাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না।সেন্টকম জানায়, ইরানের স্থানীয় সময় বিকাল ৫টা ৫০ মিনিট থেকে এ অবরোধ কার্যকর হয়েছে। সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে এই অবরোধ শুরু হবে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরে অবস্থিত ইরানের বন্দরগুলোতে প্রবেশকারী বা সেখান থেকে ছেড়ে যাওয়া ‘সকল দেশের জাহাজের বিরুদ্ধে নিরপেক্ষভাবে অবরোধ কার্যকর করা হবে’।এলএসইজি-র তথ্য অনুযায়ী, মার্কিন অবরোধ কার্যকর হওয়ার আগেই সোমবার তেলজাত পণ্য বোঝাই ইরান-সংশ্লিষ্ট দুটি ট্যাংকার প্রণালিটি ছেড়ে চলে গেছে।এদিকে, হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা বাড়তে থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। সোমবার লেনদেন শুরু হলে তেলের দাম প্রায় ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে যায়। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট আধুনিক ইতিহাসে জ্বালানি সরবরাহে নজিরবিহীন বিঘ্ন সৃষ্টি করতে পারে।সংঘাত শুরুর পর থেকে ইরান কার্যত প্রণালিটি নিজেদের নিয়ন্ত্রণে রেখে অন্যান্য দেশের জাহাজ চলাচল সীমিত করে দেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানকে অর্থ প্রদানকারী জাহাজগুলোকেও চলাচল করতে দেওয়া হবে না।তবে ন্যাটো জোটের সদস্য দেশ যুক্তরাজ্য ও ফ্রান্স স্পষ্ট করেছে, তারা এই অবরোধে অংশ নেবে না। বরং তারা হরমুজ প্রণালি দ্রুত পুনরায় খুলে দেওয়ার ওপর জোর দিচ্ছে। কারণ বিশ্বে মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়।রয়টার্স জানায়, ছয় সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তা এখন ঝুঁকির মুখে। ইসলামাবাদে সাম্প্রতিক উচ্চপর্যায়ের বৈঠক ব্যর্থ হওয়ায় উত্তেজনা আরও বেড়েছে।ইরান বলছে, তারা প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে নিজেদের নিয়ন্ত্রণ স্বীকৃতি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থেকে সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের ইউরেনিয়াম মজুত ত্যাগ করুক এবং ভবিষ্যতে সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করুক।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কলরেকর্ড ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত
কলরেকর্ড ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করা হয়েছে। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফোনে কথোপকথনের ফাঁস হওয়া একটি অডিওকে কেন্দ্র Read more

তারাগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা
তারাগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজীপুর (বাছুরবান্দা) এলাকার বাসিন্দা দ্বিপ্তি রাণীর দোকানঘরে গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে দিবাগতরাত ৪ Read more

লটারিতে স্কুলে ভর্তির সুযোগ পেল ৩ লাখের বেশি শিক্ষার্থী, দেখবেন যেভাবে
লটারিতে স্কুলে ভর্তির সুযোগ পেল ৩ লাখের বেশি শিক্ষার্থী, দেখবেন যেভাবে

২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ শুরু হয়েছে।আজ বৃহস্পতিবার (১১ Read more

বেলারুশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করল রাশিয়া
বেলারুশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করল রাশিয়া

প্রতিবেশী রাষ্ট্র বেলারুশে নিজেদের তৈরি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করেছে রাশিয়া। বেলারুশের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে  এক প্রতিবেদনে এ তথ্য Read more

সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্র নিহত
সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্র নিহত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান ইশতিয়াক (১৫) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রশুনিয়া Read more

বিপিএলের দুটি ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিপিএলের দুটি ম্যাচসহ টিভিতে আজকের খেলা

অ্যাশেজের সিডনি টেস্টের শেষ দিন আজ। বিপিএলে আছে দুটি ম্যাচ। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি আর্সেনাল ও লিভারপুল।সিডনি টেস্ট-৫ম দিনঅস্ট্রেলিয়া-ইংল্যান্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন