নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার অন্যতম প্রধান প্রবেশদ্বার চেয়ারম্যান ঘাট ও নলচিরা ঘাটে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে যেকোনো প্রকার যানবাহন থেকে অবৈধ টোল আদায় স্থায়ী ও সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বিভিন্ন সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে নলচিরা ঘাট পরিদর্শন করে এই নির্দেশনা প্রদান করে হাতিয়া উপজেলা প্রশাসন।  উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানান, দীর্ঘদিন ধরে একশ্রেণীর কথিত ইজারাদাররা বাজার ইজারা নামে চেয়ারম্যান ঘাট ও নলচিরা ঘাটের প্রবেশমুখে বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ ছিল সাধারণ যাত্রী ও চালকদের পক্ষ থেকে। জনস্বার্থ বিবেচনা করে এবং যাত্রী হয়রানি বন্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।তিনি জানান, বাজার ইজারার নামে তাদের বলে দেওয়া হয়েছে সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেলসহ কোনো প্রকার যানবাহন থেকেই প্রবেশপথে বাড়তি কোনো টাকা বা টোল নেওয়া যাবে না। এই ঘোষণা সাময়িক নয়, বরং স্থায়ীভাবে কার্যকর থাকবে।তিনি আরও বলেন, যদি কেউ এই নির্দেশনা অমান্য করে অবৈধভাবে টোল আদায়ের চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ঘোষণার পর থেকে স্থানীয় বাসিন্দা আরমান নামে এক যাত্রী জানান, উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী সিদ্ধান্তে সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা আশা করছেন, এই সিদ্ধান্তের ফলে ঘাটে যাতায়াতের খরচ কমবে এবং হয়রানি বন্ধ হবে।এ দিকে এক সিএনজি চালক জানান, দীর্ঘদিন ধরে তারা আমাদের কাছ থেকে বাজার ইজারার নামে টোল নিচ্ছে। এই টোল দিতে অস্বীকার করলে তারা নানাভাবে আমাদেরকে হয়রানি করত। আমরা উপজেলা প্রশাসনে এমন সিদ্ধান্তকে ধন্যবাদ জানাই।  এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হলফনামা ও রিটার্নের তথ্যে গরমিলকে ‘টাইপিং মিসটেক’ বললেন সারজিস
হলফনামা ও রিটার্নের তথ্যে গরমিলকে ‘টাইপিং মিসটেক’ বললেন সারজিস

হলফনামায় দাখিল করা আয়কর রিটার্নের তথ্যে টাইপিং ভুল ছিল বলে স্বীকার করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী জাতীয় Read more

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ, উচ্ছ্বসিত বেরোবি শিক্ষার্থীরা
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ, উচ্ছ্বসিত বেরোবি শিক্ষার্থীরা

সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ার খবরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় Read more

ভৈরবে ১০২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ
ভৈরবে ১০২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

কিশোরগঞ্জের ভৈরবে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নাটালের মোড় এলাকা থেকে ১০২ কেজি গাঁজা ও ১টি সাদা রঙের প্রাইভেটকার আটক করেছে Read more

তরুণদের সামরিক ট্রেনিং করাতে হবে: নাহিদ ইসলাম
তরুণদের সামরিক ট্রেনিং করাতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় প্রতিরক্ষার অংশ হিসেবে তরুণদের গড়ে তুলতে হবে। তাদের সামরিকভাবে ট্রেনিং করতে Read more

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৪
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৪

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিল করেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা Read more

টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)

এজবাস্টন টেস্টের তৃতীয় দিন ও গ্রেনাডা টেস্টের দ্বিতীয় দিন আজ। রাতে ক্লাব বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল। একনজরে দেখে নিন টিভিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন