লেবানন বা ইরানের ওপর যে কোনো হামলাকে তুরস্কের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। সেইসঙ্গে প্রয়োজনে ইসরাইলের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।এরদোগান বলেন, মধ্যপ্রাচ্যে  যুদ্ধের মতো পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে, যা খুবই উদ্বেগজনক।তিনি সতর্ক করে জানান, ইসরাইলকে ‘আগুন নিয়ে খেলা’ বন্ধ করতে হবে, নইলে কঠিন মূল্য দিতে হবে।  পাশাপাশি তিনি শান্তির পথে বাধা না দেওয়ার আহ্বান জানান। তিনি আবারও জোর দিয়ে বলেন, ‘লেবানন বা ইরানে কোনো হামলা হলে সেটিকে তুরস্কের ওপর হামলা হিসেবে দেখা হবে।’এরদোগান বলেন, আঞ্চলিক শান্তি নষ্ট করার জন্য ইসরাইলকে এর মূল্য দিতে হবে।  আলোচনা ব্যর্থ হলে ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক হয়ে উঠবে। তিনি আরও বলেন, ‘যেমন তুরস্ক কারাবাখ ও লিবিয়ায় হস্তক্ষেপ করেছে, প্রয়োজনে ইসরাইলের ক্ষেত্রেও তেমন পদক্ষেপ নিতে পারে।’তিনি উল্লেখ করেন, পাকিস্তান যদি মধ্যস্থতায় যুক্ত না থাকত, তাহলে এমন পদক্ষেপ ইতোমধ্যেই নেওয়া হতো। এরদোগান অভিযোগ করে বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রক্ত ও ঘৃণায় অন্ধ হয়ে গেছেন এবং তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করা হবে।তিনি আরও বলেন, যুদ্ধবিরতির সময়েও ইসরাইল লেবাননে শত শত নিরস্ত্র ও নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লালপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ দুইজন নিহত
লালপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ দুইজন নিহত

নাটোরের লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় নুর আলম (২২) ও অজ্ঞাত ৫৫ বছরের এক নারী Read more

বিমানবন্দরে সৌদি প্রবাসীর ঘুষের অভিযোগ ভাইরাল, যা বললো বেবিচক
বিমানবন্দরে সৌদি প্রবাসীর ঘুষের অভিযোগ ভাইরাল, যা বললো বেবিচক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সৌদিপ্রবাসী যাত্রীর কাছে ঘুস দাবির অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ Read more

তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি
তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি। এ গাড়িতে করেই বিমানবন্দর থেকে নানা Read more

হাটে ঘুরে ঘুরে বই বিক্রি, বাবার ত্যাগেই ছেলের বিশ্ববিদ্যালয় জয়
হাটে ঘুরে ঘুরে বই বিক্রি, বাবার ত্যাগেই ছেলের বিশ্ববিদ্যালয় জয়

চেহারায় এক শান্ত-সন্তুষ্ট হাসি। হাতে কিছু শিশুদের বই, আর ছোট্ট একটি ব্যাগে কলম, ব্রাশ আর সেলাইয়ের সুই। দেখে মনে হতে Read more

ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেল আরও ৮২ ফিলিস্তিনির
ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেল আরও ৮২ ফিলিস্তিনির

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে কমপক্ষে আরও ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এদিন Read more

মহান শিক্ষিকা মাহরীন চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে না পারায় মানবতা কী হেরে গেল?
মহান শিক্ষিকা মাহরীন চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে না পারায় মানবতা কী হেরে গেল?

ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা কেবল একটি প্রাকৃতিক বা কারিগরি বিপর্যয় নয়, এটি আমাদেরকে জাতিগত বিবেক ও মানবিকতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন