জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সাথে সাক্ষাৎ করেছেন ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ সোমবার (১৪ এপ্রিল) এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ও ভারতের মধ্যকার শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরি হয়। ভারত সরকার সর্বতোভাবে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহায়তা করেছে।তিনি বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সভাপতি পদে মনোনয়ন দেয়ার ক্ষেত্রে ভারত সরকারের সমর্থন প্রতিবেশীর সাথে সহযোগী ও উদার দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটিয়েছে।স্পিকার বলেন, বর্তমান সংসদ অত্যন্ত প্রাণবন্ত। সংসদে বিরোধী দল সক্রিয় ভূমিকা পালন করছে। সংসদীয় সম্পর্ক জোরদারকরণে আমাদের সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে পদক্ষেপ নিতে  হবে।হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সেতু বন্ধনে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংসদীয় প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় সফর বিনিময়ের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে যাবে।বৈঠকে ভারত-বাংলাদেশ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, সংযোগ বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে ইতিবাচক ও গঠনমূলক আলোচনার ওপর জোর দেওয়া হয়।এ সময় হাফিজ উদ্দিন আহমদ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় হাইকমিশনার প্রণয় ভার্মা তাকে অভিনন্দন জানান এবং ভারত সরকারের পক্ষ থেকে সংবিধান ও শুভেচ্ছা স্মারক উপহার দেন।অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংসদ সচিবালয়ের সচিব এবং ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পেন বিশ্ববিদ্যালয়ে ইহুদিদের তথ্য চাওয়ার উদ্যোগে আদালতের অনুমোদন
পেন বিশ্ববিদ্যালয়ে ইহুদিদের তথ্য চাওয়ার উদ্যোগে আদালতের অনুমোদন

যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষ (অ্যান্টিসেমিটিজম) সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের (University of Pennsylvania) কাছ থেকে ইহুদি শিক্ষক-কর্মীদের তথ্য চাওয়ার সরকারি উদ্যোগকে Read more

নতুন স্থানে অবারও পরমাণু কর্মসূচি শুরু করতে পারে ইরান: ট্রাম্প
নতুন স্থানে অবারও পরমাণু কর্মসূচি শুরু করতে পারে ইরান: ট্রাম্প

ইরান আবারও নতুন স্থানে পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা Read more

লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র সংগ্রহ
লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। Read more

‘হাদি স্টাইলে’ যশোরে কিলিং মিশনে দুর্বৃত্তরা!
‘হাদি স্টাইলে’ যশোরে কিলিং মিশনে দুর্বৃত্তরা!

‘শরিফ ওসমান হাদিকে’ যেভাবে চলন্ত মোটরসাইকেল থেকে পেছন দিক লক্ষ্য করে মাথায় গুলি করে খুন করা হয়েছিল, যশোরের আলমগীর হত্যাকাণ্ড Read more

খতিয়ান কারসাজি ও ঘুষের অভিযোগে তেঁতুলিয়া ভূমি অফিসের তহশিলদারের বিরুদ্ধে তদন্ত
খতিয়ান কারসাজি ও ঘুষের অভিযোগে তেঁতুলিয়া ভূমি অফিসের তহশিলদারের বিরুদ্ধে তদন্ত

পঞ্চগড়ে তেঁতুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো. ওমর ফারুকের বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত জালিয়াতি, ঘুষ গ্রহণ ও রেকর্ডে কারসাজিসহ নানা অনিয়মের Read more

নড়াইলে বিচার প্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন
নড়াইলে বিচার প্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন

নড়াইলে বিচারপ্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) ন্যায়কুঞ্জের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন