সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে দীঘিনালা সেনা জোনের উদ্যোগে বোয়ালখালী নতুন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।সোমবার (১৩ এপ্রিল) আয়োজিত এ সহায়তা কার্যক্রমে মোট ৪৮ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সহায়তা দেওয়া হয়। এর মধ্যে ৩৪ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে এবং ১৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।অনুষ্ঠানে সহায়তা প্রদান করেন, দীঘিনালা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ। এসময় উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন আবদুল্লা আল আজমী, ক্যাপ্টেন শেখ সাব্বির আহমাদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল হোসেন, বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি সুভাষ সাহা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উল্লেখ্য, গত ২৭ মার্চ- ২০২৬ তারিখে বোয়ালখালী নতুন বাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে বহু ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোটের দায়িত্বে নিয়োজিতদের ওপর নির্ভর করছে বাংলাদেশের গতিপথ: সিইসি
ভোটের দায়িত্বে নিয়োজিতদের ওপর নির্ভর করছে বাংলাদেশের গতিপথ: সিইসি

বাংলাদেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রের পথে কীভাবে হাঁটবো সেটা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর। আর ভোটের দায়িত্বে নিয়োজিতদের ওপর Read more

গোলাপগঞ্জে কুখ্যাত ডাকাত সেলিম আটক
গোলাপগঞ্জে কুখ্যাত ডাকাত সেলিম আটক

গোলাপগঞ্জে কুখ্যাত ডাকাত সেলিম (৪০)কে গ্রেফতার করা হয়েছে।বুধবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার পৌরসভার টিকরবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। Read more

এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি দিল ইরান
এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি দিল ইরান

হরমুজের পর এবার আরও একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি দিয়েছে ইরান। বৃহস্পতিবার (২৬ মার্চ) ইরানি প্রতিরক্ষা বাহিনীর অভিজাত Read more

ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবর্ষণ ও আটককৃতদের ছিনতাই
ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবর্ষণ ও আটককৃতদের ছিনতাই

পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতার সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান ও পূর্ব শত্রুতার জের ধরে রুহুল কুদ্দুস (১৪) নামে এক স্কুল ছাত্রকে পিটিয়ে Read more

মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

ঢাকা গাজীপুর হায়দারাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগর দক্ষিণের সাবেক Read more

গাজায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত, অনাহারে মৃত্যু আরও ১০ জনের
গাজায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত, অনাহারে মৃত্যু আরও ১০ জনের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। ইসরায়েলের অবরোধের কারণে সৃষ্ট এই পরিস্থিতিতে অনাহারে নতুন করে আরও ১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন