মরা জুলাই সনদকে মানি এবং জুলাই সনদের প্রত্যেকটা দফাকে সম্মান করি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, জুলাই সনদকে নিয়ে বিরোধী দল থেকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, সরকার এবং বিরোধী দলকে একটা মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে।রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ভোলা শহরের উকিল পাড়ায় নিজ বাড়িতে তার বাবা সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকীর মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। পার্থ বলেন, আমরা আগেও বলেছি, জুলাই সনদকে খুবই সম্মান করি, জুলাই সনদ ও সংবিধানকে সম্মান করবো। জুলাই সনদ নিয়ে বিরোধী দল শুধু শুধু একটা বিভ্রান্তি সৃষ্টি করছে যে, ‘আমরা এটা মানি না, মানবো না বা প্রতারণা’। আমার মনে হয় প্রতারণা কথাটা অনেক শক্তিশালী শব্দ, এখান থেকে বিরোধী দলকে বেরিয়ে আসা উচিত।ভোলা-বরিশাল সেতু ও মেডিকেল কলেজ নিয়ে পার্থ বলেন, ভোলা-বরিশাল সেতু নিয়ে আমরা আনঅফিশিয়াল কথা বলেছি, পার্লামেন্টেও বলেছি। ইনশাআল্লাহ এটি হয়ে যাবে, সরকার এটি নীতিগত সিদ্ধান্ত নিবেন। সামনে একনেকে এটি পাশ হবে ইনশাআল্লাহ। এছাড়াও সরকার ভোলায় মেডিকেল কলেজ দিয়েছে। মেডিকেল কলেজটি ভোলা সদরেই হবে।মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান সদর মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম, জেলা বিএনপি, বিজেপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
