জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের খড়মা এলাকার দুই ছেলের বিরুদ্ধে থানায় গরু চুরির অভিযোগ করেছেন একজন মা। সোমবার (১লা সেপ্টেম্বর) দেওয়ানগঞ্জ মডেল থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন বৃদ্ধা মা আনোয়ারা বেগম (৬০)।অভিযোগ থেকে জানা যায়, আনোয়ারা বেগম বাবার বাড়ি থেকে একটি গাভিন গরু নিয়ে লালন পালন করছিলেন। গাভীটি প্রতিদিন ৫-৬ কেজি দুধ দিতো। রোববার রাতে তার পালিত গাভীটি গোয়াল ঘর থেকে চুরি হয়ে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে বৃদ্ধা মা তার দুই ছেলের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করেন।বৃদ্ধা মা আনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘অভাব অনটনের সংসারে একটু স্বচ্ছলতা ফেরাতে বাপের বাড়ি থেকে আমাকে একটি গরু দেয় স্বজনেরা। আমি গরুটি নিজের সন্তানের মতো লালন পালন করি। রোববার রাতে আমি ঘুমিয়ে পড়লে আমার বড় দুই ছেলে যোগসাজশে গরুটি চুরি করে। বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করেও গরুটির কোনো সন্ধান পাইনি। অবশেষে বাধ্য হয়ে গরুটি ফিরে পাবো এই আশায় থানায় মামলা করেছি।’দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে কঠিন সিদ্ধান্ত জানাল পাকিস্তান
বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে কঠিন সিদ্ধান্ত জানাল পাকিস্তান

দোরগোড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এমন সংকটের মাঝেই এবার আইসিসির চিন্তা বহুগুণ বাড়িয়ে দিল পাকিস্তান। Read more

১০ম শ্রেণি পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ
১০ম শ্রেণি পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পড়াশোনা বিমুখতা রোধে প্রথম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা Read more

নাফ নদী থেকে ৪ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
নাফ নদী থেকে ৪ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদ থেকে ৪ জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।বৃহস্পতিবার (১ মে) Read more

চুয়াডাঙ্গায় নার্সেস এসোসিয়েশনের মানববন্ধন
চুয়াডাঙ্গায় নার্সেস এসোসিয়েশনের মানববন্ধন

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নার্সিং প্রশাসন, নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরেকে ভিন্ন Read more

জুলাই শহীদ দিবস: দেশের সকল মসজিদে বিশেষ দোয়া আজ
জুলাই শহীদ দিবস: দেশের সকল মসজিদে বিশেষ দোয়া আজ

জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনায় বাদ Read more

ছাত্রলীগ নেতাকে গৃহবধূর খাটের নিচ থেকে টেনে বের করলেন স্বামী
ছাত্রলীগ নেতাকে গৃহবধূর খাটের নিচ থেকে টেনে বের করলেন স্বামী

মাদারীপুরের ডাসারে মো. জহিরুল ইসলাম নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গৃহবধূর খাটের নিচ থেকে উদ্ধার করেছেন তার স্বামী। এ রকম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন