পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা দ্বিতীয় দিনে গড়িয়েছে। এ আলোচনা আজ রোববারও অব্যাহত থাকবে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এ কথা জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, ‘যৌথ আলোচনা শুরু হওয়ার পর প্রায় ১৫ ঘণ্টা পার হয়েছে। ইসলামাবাদের সেরেনা হোটেলে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা এখনো চলছে।’এর আগে ফার্স নিউজ জানিয়েছিল, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনার আরেকটি ধাপ শেষ হয়েছে। উভয় পক্ষ বিশেষজ্ঞ দলগুলোর উপস্থিতিতে আবারও আলোচনার খসড়া বিনিময় করছে।প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। ট্রাম্প প্রশাসন দ্রুত বিজয়ের আশা করলেও ৪০ দিন ধরে ইরান তাদের সশস্ত্র বাহিনীর মাধ্যমে ওই অঞ্চলে এবং ইসরায়েলের অধিকৃত এলাকায় মার্কিন ও ইসরায়েলি অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে।পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল দুই সপ্তাহের জন্য একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় বর্তমানে ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেছেন।এই আলোচনার জন্য ইরান ইতিমধ্যে একটি ১০ দফা পরিকল্পনা পেশ করেছে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া, কৌশলগত হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করা।তবে ইরানের সরকার এখনো যুক্তরাষ্ট্রের প্রতি গভীর আস্থার সংকট বজায় রেখেছে। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, এই আলোচনার অর্থ এই নয় যে তারা সংঘাত মিটিয়ে ফেলছে; বরং তারা মনে করে আলোচনার মাধ্যমে যুদ্ধের ময়দান এখন কেবল কূটনৈতিক অঙ্গনে স্থানান্তরিত হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেরিটরি ম্যানেজার নেবে নিটল-নিলয় গ্রুপ
টেরিটরি ম্যানেজার নেবে নিটল-নিলয় গ্রুপ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপে ‘টেরিটরি ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

সেতুর গা ঘেঁষে নদী ভাঙন, শিবচরে চরম আতঙ্ক
সেতুর গা ঘেঁষে নদী ভাঙন, শিবচরে চরম আতঙ্ক

বর্ষা এলেই জেগে ওঠে বাংলার নদী। কখনো শান্ত, কখনো উন্মাদ। আড়িয়াল খাঁ এবার তেমনি উথালপাথাল। ঢেউয়ের বুকে বাড়ছে স্রোতের তীব্রতা, Read more

হারানো পাখির সন্ধান পেতে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা!
হারানো পাখির সন্ধান পেতে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা!

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় হারিয়ে যাওয়া একটি পোষা পাখির সন্ধানে অভিনব উদ্যোগ নিয়েছেন তার মালিক। প্রিয় পাখিটির খোঁজ পেতে লাগিয়েছেন শত Read more

ফটিকছড়ি ভেঙে ‘ফটিকছড়ি উত্তর’ নতুন উপজেলা
ফটিকছড়ি ভেঙে ‘ফটিকছড়ি উত্তর’ নতুন উপজেলা

দীর্ঘ আড়াই দশক পর দাবি পূরণ হতে যাচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙে নতুন 'ফটিকছড়ি উত্তর' এলাকার বাসিন্দাদের। মন্ত্রিপরিষদ সচিব আব্দুর Read more

প্রকাশ্যে অস্ত্র মিছিল, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি গ্রেপ্তার
প্রকাশ্যে অস্ত্র মিছিল, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সোহেল চৌধুরী আহাদ (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১৩ জুলাই) সকাল ১১ টার Read more

গাজীপুরে শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু
গাজীপুরে শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাঁচুয়া বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন