দিনাজপুরের পার্বতীপুরে একটি দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে র‍্যাব। এ সময় দোকান মালিক রায়হানুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।শনিবার (১১ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে এসব পেট্রোল উদ্ধার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত।জানা গেছে, অবৈধভাবে পেট্রোল মজুত রেখে বেশি দামে বিক্রির গোপন তথ্যের ভিত্তিতে পার্বতীপুর উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায় র‍্যাব-১৩ নীলফামারীর একটি দল। এ সময় টার্মিনাল থেকে গুলপাড়া যাওয়ার মোড়ে একটি দোকানে ৫টি বড় ড্রাম ও ৫টি ছোট পাত্রে অবৈধভাবে মজুত করা ১ হাজার ২০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। দোকানটিতে সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে প্রতি লিটার পেট্রোল ২৫০ টাকায় বিক্রি করা হচ্ছিল।পরে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ মজুতের দায়ে রায়হানুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে পাম্পে দায়িত্ব পালনকারী ট্যাগ অফিসার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু সুফিয়ানের উপস্থিতিতে উদ্ধার করা পেট্রোল নির্ধারিত মূল্যে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।র‍্যাব-১৩ নীলফামারীর সিপিসি-২-এর স্কোয়াড লিডার আশরাফুল কবির অভিযানের নেতৃত্ব দেন। এ সময় বাহিনীর ডিএডি শামসুল হুদা, সাব-ইন্সপেক্টর প্রতল্য দাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৫ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১৫ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ, সাবেক মেম্বারসহ নিহত ২
নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ, সাবেক মেম্বারসহ নিহত ২

নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে সাবেক ইউপি সদস্য সালেহ আহমেদ (৬০) ও Read more

লেবাননে বোমা বিস্ফোরণে ১০ ইসরায়েলি সেনা হতাহত
লেবাননে বোমা বিস্ফোরণে ১০ ইসরায়েলি সেনা হতাহত

লেবাননের পুঁতে রাখা একটি বোমার বিস্ফোরণে ইসরায়েলের ১ সেনা নিহত ও ১০ সেনা নিহত হয়েছেন। শনিবার এ ঘটনা ঘটে বলে আজ Read more

ট্রাম্প কেন ভেনেজুয়েলায় হামলা চালালেন এবং মাদুরোকে ‘আটক’ করলেন?
ট্রাম্প কেন ভেনেজুয়েলায় হামলা চালালেন এবং মাদুরোকে ‘আটক’ করলেন?

যুক্তরাষ্ট্রের সেনারা ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী, ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে 'আটক' করেছে। মাদুরো ও Read more

এবার লোকসভায় ভোটে মোদির বড় পরাজয়
এবার লোকসভায় ভোটে মোদির বড় পরাজয়

সংসদীয় ইতিহাসে নরেন্দ্র মোদি সরকারের বড় পরাজয় হয়েছে।  নারী আসন সংরক্ষণ ও লোকসভার আসন সংখ্যা বৃদ্ধির সংশোধনী বিল ভারতের লোকসভায় Read more

হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল
হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। গত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন