রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনাছড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই সেগুন কাঠ জব্দ করেছে সেনাবাহিনী ও বন বিভাগ।শনিবার (১১ এপ্রিল) বাঘাইহাট জোন ও বন বিভাগের সমন্বয়ে এই সফল অভিযান পরিচালিত হয়।বন বিভাগ সূত্রে জানা যায়, একদল দুষ্কৃতকারী বন বিভাগের সেগুন বাগান থেকে গাছ কেটে অন্যত্র সরিয়ে নেওয়ার পাঁয়তারা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শুকনাছড়া এলাকায় অভিযান চালায় বাঘাইহাট জোন ও বন বিভাগের সদস্যরা। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়।অভিযান শেষে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় মোট ১৫২.৭১ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়। উদ্ধারকৃত এই কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৫২ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।জব্দকৃত কাঠ বাঘাইহাট বন বিভাগের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলের বনজ সম্পদ রক্ষা ও কাঠ পাচার রোধে বন বিভাগের সঙ্গে সমন্বয়ে এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।সাজেকের দুর্গম এলাকায় সরকারি সম্পদ রক্ষায় যৌথ বাহিনীর এই তাৎক্ষণিক পদক্ষেপ স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের সঙ্গে সিরিজ হার: ম্যানেজমেন্টকে দায় দিলেন নান্নু
পাকিস্তানের সঙ্গে সিরিজ হার: ম্যানেজমেন্টকে দায় দিলেন নান্নু

সংযুক্ত আরব আমিরাতের সাথে লজ্জ্বাজনক সিরিজ হারের পর এবার পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের Read more

গফরগাঁওয়ে গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
গফরগাঁওয়ে গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছ থেকে সবুজ মিয়া (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার রসুলপুর ইউনিয়নের Read more

গজারিয়ায় রাতে সন্ত্রাসী হামলা: নারী-শিশুসহ আহত ৭
গজারিয়ায় রাতে সন্ত্রাসী হামলা: নারী-শিশুসহ আহত ৭

মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গভীর রাতে ১০/১২টি পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর, লুটপাট ও নারী, বৃদ্ধ, Read more

নান্দাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২৫
নান্দাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২৫

ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখি বাজারে আদম ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত Read more

নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের
নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ে হঠাৎ নড়েচড়ে বসেছে পুলিশ। পুলিশের আশঙ্কা, এই রাজনৈতিক দলটি দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে Read more

লালপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শাশুড়ি আটক
লালপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শাশুড়ি আটক

নাটোরের লালপুরে নিলা বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার নান্দ-রায়পুর গ্রামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন