রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম কৃষকদের প্রতি আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন।শনিবার (১১ এপ্রিল) বেলা প্রায় ১২ টার সময় তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে পাট ও আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উন্নতমানের ধান বীজ ও সার বিতরণ করা হয়।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারকে নিয়মিতভাবে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি চালু রাখতে হবে’।তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সময়মতো সঠিক উপকরণ পেলে কৃষকরা অধিক ফলন নিশ্চিত করতে পারবেন।তিনি আরও বলেন, কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কৃষকদের প্রতি আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখার আমির এস এম আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সংসদ সদস্যের প্রতিনিধি প্রভাষক মো. আমিনুল ইসলাম, কাজী হুদাসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়।এছাড়া উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ছয়জন প্রতিবন্ধীর মাঝে ছয়টি হুইলচেয়ার বিতরণ করা হয়।পরে ক্যাপিটেশন গ্র্যান্ড প্রাপ্ত বে-সরকারি এতিমখানায় ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৫ টি এতিমখানায় মোট ১ কোটি ৪ লাখ ৪ হাজার টাকার প্রথম কিস্তির চেক বিতরণ করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চার দাবিতে ক্রীড়া উপদেষ্টা বরাবর ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি
চার দাবিতে ক্রীড়া উপদেষ্টা বরাবর ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি

পূর্ণাঙ্গ খেলার স্টেডিয়াম নির্মাণ, সুইমিং পুল, জিমনেসিয়াম ও বাৎসরিক খেলায় পর্যাপ্ত বাজেট প্রদান-সহ চার দাবিতে স্মারকলিপি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) Read more

জাতীয় সনদ ও নির্বাচন দাবিতে ফটিকছড়িতে জামায়াতের বিক্ষোভ
জাতীয় সনদ ও নির্বাচন দাবিতে ফটিকছড়িতে জামায়াতের বিক্ষোভ

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের ফটিকছড়ি থানা Read more

বোনের পুকুরসহ জমি দখল, প্রতিবাদ করলেই ‘ঠুকে দেন মামলা’
বোনের পুকুরসহ জমি দখল, প্রতিবাদ করলেই ‘ঠুকে দেন মামলা’

ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষসহ নিজের সৎ বোনের পুকুরসহ জায়গা জমি দখলের অভিযোগ উঠেছে কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের ড্রাইভার মো. Read more

উত্তরায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
উত্তরায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের সাবেক এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত শিক্ষার্থীর নাম Read more

বেনাপোল বন্দরে ক্রেনের তার ছিঁড়ে শ্রমিকের মৃত্যু, আহত ১
বেনাপোল বন্দরে ক্রেনের তার ছিঁড়ে শ্রমিকের মৃত্যু, আহত ১

যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য খালাস (আনলোড) করার সময় ক্রেনের সিলিং তার ছিঁড়ে শাহজাহান আলী (৫৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন