নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’ (৩৫)-কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় কেওডালা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।র‍্যাব জানায়, গ্রেফতারকৃত রক্সি দীর্ঘদিন ধরে সোনারগাঁ ও আশপাশ এলাকায় সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, জমি দখল, অপহরণ ও মাদক ব্যবসাসহ নানা অভিযোগ রয়েছে। তিনি টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলেও জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে।গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা
দেশের সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব Read more

করিমগঞ্জে হত্যা মামলায় এক পরিবারের ৯ জনসহ ১৩ জনের যাবজ্জীবন
করিমগঞ্জে হত্যা মামলায় এক পরিবারের ৯ জনসহ ১৩ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের করিমগঞ্জে সৈয়দ আলী (৩০) নামে এক ব্যবসায়ীকে হত্যা মামলায় একই পরিবারের ৯ জনসহ ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা Read more

ইনানী সৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ইনানী সৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার ইনানী-পাটুয়ারটেক এলাকায় সমুদ্রসৈকতে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ ভেসে এসেছে। বুধবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে Read more

জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ি: তথ্যমন্ত্রী
জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ি: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমানে দেশে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে সেই সংকটের জন্য দায়ী বিগত স্বৈরাচারী সরকার। Read more

খাগড়াছড়িতে মারমা কিশোরীর মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত মেলেনি
খাগড়াছড়িতে মারমা কিশোরীর মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত মেলেনি

খাগড়াছড়িতে সম্প্রতি ধর্ষণের অভিযোগের ঘটনায় মারমা কিশোরীর মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। গাইনোকোলজিস্টসহ তিন চিকিৎসকের করা মেডিকেল রিপোর্টের ১০টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন