বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নারীবাদ নিয়ে তাঁর পুরনো বক্তব্যকে ঘিরে যে সমালোচনার ঝড় উঠেছিল, সেই প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি।নোরা জানান, একটি পডকাস্টে দেওয়া তাঁর মন্তব্যকে সামাজিক মাধ্যমে ছোট ছোট ক্লিপ আকারে ছড়িয়ে দিয়ে মূল বক্তব্য থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। তাঁর মতে, বিষয়টি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।তিনি বলেন, আমি যেটার পক্ষে কথা বলি তা হলো, চরমপন্থা এমন একটা বিষয় যার আমি পুরোপুরি বিরোধী। আমি সিংগেল প্যারেন্টের সন্তান। আমি সেই পরিবারের থেকেও কোনো আর একজন অভিভাবকের অভাব বোধ করিনি। কিন্তু আমি জানি দুজন অভিভাবকের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ, আমি এই সব বিষয়ের পক্ষে কথা বলেছিলাম।উল্লেখ্য, এর আগে অন্য এক পডকাস্টে নোরা বলেছিলেন, বর্তমান সময়ের প্রচলিত নারীবাদের ধারণায় বিশ্বাস করেন না যা সমাজকে ধ্বংস করছে। সেই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মূলত তারই প্রেক্ষিতে নতুন এই পডকাস্টে নিজের অবস্থানের ব্যাখ্যা দিলেন তিনি।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক

বাংলাদেশে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকায় Read more

বাঘায় অধ্যক্ষের অবহেলায় ভবিষ্যৎ অনিশ্চিত ৩৯ এসএসসি পরীক্ষার্থীর
বাঘায় অধ্যক্ষের অবহেলায় ভবিষ্যৎ অনিশ্চিত ৩৯ এসএসসি পরীক্ষার্থীর

অধ্যক্ষের অবহেলায় রাজশাহীর বাঘা উপজেলার কেশবপুর স্কুল অ্যান্ড কলেজের ৩৯ জন এসএসসি পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। পরীক্ষার্থীদের কাছ Read more

অবসরপ্রাপ্ত ৭৮ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ
অবসরপ্রাপ্ত ৭৮ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ

প্রশাসন ক্যাডারের পর এবার অন্যান্য ক্যাডারের বঞ্চিত ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার  সুপারিশ করা হয়েছে। পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি Read more

হামাস ধ্বংসে নেতানিয়াহুর প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন আছে : রুবিও
হামাস ধ্বংসে নেতানিয়াহুর প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন আছে : রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার হলো ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং হামাসের ধ্বংস। আর এই লক্ষ্যে ওয়াশিংটন প্রধানমন্ত্রী Read more

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

দেশজুড়ে শীতল হাওয়া বহিতে শুরু করেছে। ইতোমধ্যে ২২ ডিগ্রিতে নেমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই অবস্থার মধ্যেই দেশের ৩ বিভাগে বৃষ্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন