নরসিংদীর মাধবদীতে আয়োজিত একটি কুলখানি অনুষ্ঠান চলাকালে হুড়োহুড়ি করে অনুষ্ঠানের মাঠে প্রবেশ করতে গিয়ে ধাক্কাধাক্কি ও পদদলিত হয়ে অন্তত শিশু সহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার  (১০ এপ্রিল) জুমার নামাজের পর সদর উপজেলার মাধবদী পৌর এলাকার ভগিরথপুর মহল্লায় এ ঘটনা ঘটে।আহতদের মধ্যে রয়েছেন—আব্দুল মান্নান, আফাজ উদ্দিন, কাদির মিয়া, সুমন আহমেদ, জাকারিয়া, ইব্রাহিমসহ আরও কয়েকজন। ঘটনার পর আহত কয়েকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্থানীয়রা জানায়, নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও শিল্পপতি আব্দুল মোমেন মোল্লার প্রয়াত পিতা লাল মিয়া মোল্লার কুলখানি ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়। এতে ভগিরথপুরসহ আশপাশের এলাকা থেকে প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ অংশ নিতে জড়ো হন।জুমার নামাজ শেষে অনুষ্ঠান শুরু হলে বিদ্যালয়ের গেট খুলে দেওয়া হয় যেন আগত মেহমানরা খাবারের জন্য বসতে পারে। এসময় প্রায় শত শত মানুষ  হুড়োহুড়ি করে মাঠে প্রবেশ করতে গিয়ে ধাক্কাধাক্কি ও পদদলিত হয়ে অন্তত ১৫ জন আহত হন।পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার বলেন, ‘কুলখানি অনুষ্ঠানের জন্য পূর্বানুমতি নেওয়া হয়নি। পদদলিত হয়ে আহত হওয়ার বিষয়ে আমি এখনও বিস্তারিত অবগত নই।’নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফরিদা গুলশান আরা কবির বলেন, ‘আহত চারজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীনা যুদ্ধবিমান এফ-৭ বিজিআই: কতটা নিরাপদ, কতটা ঝুঁকিপূর্ণ?
চীনা যুদ্ধবিমান এফ-৭ বিজিআই: কতটা নিরাপদ, কতটা ঝুঁকিপূর্ণ?

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত ১৯ Read more

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে শীতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ঘাটে Read more

‘আমার মেয়েদের কী খাওয়াব’- ‘কাকন বাহিনী’র গুলিতে নিহত নাজমুলের স্ত্রী
‘আমার মেয়েদের কী খাওয়াব’- ‘কাকন বাহিনী’র গুলিতে নিহত নাজমুলের স্ত্রী

কণ্ঠে কাঁপন, চোখে অশ্রু। বুক ভরা হাহাকার নিয়ে বলছেন, 'আমার ছোট ছোট দুই মেয়ে, একজনের বয়স মাত্র তিন, আরেকজনের দুই। Read more

যুক্তরাষ্ট্রে দোকান থেকে পণ্য চুরি, ভারতীয় নারী আটক
যুক্তরাষ্ট্রে দোকান থেকে পণ্য চুরি, ভারতীয় নারী আটক

যুক্তরাষ্ট্রে ভ্রমণে গিয়ে একটি দোকান থেকে পণ্য চুরির অভিযোগে তদন্তের মুখে পড়েছেন এক ভারতীয় নারী। অভিযুক্ত ওই নারী একটি স্টোর Read more

সাতকানিয়ায় উচ্ছেদের ৩ দিনেও সরেনি ধ্বংসাবশেষ, ঝুঁকিতে পথচারীরা
সাতকানিয়ায় উচ্ছেদের ৩ দিনেও সরেনি ধ্বংসাবশেষ, ঝুঁকিতে পথচারীরা

চট্টগ্রাম-কক্সবাজার ও চট্টগ্রাম-বান্দরবান মহাসড়কের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু সাতকানিয়ার কেরানীহাট। প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখরিত এ অঞ্চলটি শুধু ব্যবসা-বাণিজ্য নয়, হাসপাতাল, মসজিদ, Read more

৮ মামলায় জামিন পেলেন ইমরান খান
৮ মামলায় জামিন পেলেন ইমরান খান

সামরিক স্থাপনায় হামলা ও নাশকতা সম্পর্কিত ৮ মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির প্রধান বিচারপতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন