কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ওই ছাত্রীর শরীরে ধর্ষণের আলামত মিলেছে বলে জানিয়েছেন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই ছাত্রী বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে যায়। সন্ধ্যা হয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর রাত ৮টার দিকে পরিবারের সদস্যরা বিদ্যালয়ের যান।এসময় বিদ্যালয়ের পিয়ন হামিদুলের কাছে মেয়েটির খোঁজ জানতে চাইলে তিনি বিদ্যালয়ে কেউ নেই বলে দাবি করেন এবং চাবি দিতে অস্বীকৃতি জানান। এসময় পরিবারের সদস্যদের সঙ্গে পিয়নের কথা কাটাকাটি হয়। এরপর বিষয়টি স্থানীয়রা বুঝতে পেরে সেখানে যান। এরপরেও পিয়ন চাবি দিতে রাজি না হওয়ায় স্থানীয়দের সন্দেহ হলে পিয়নের সঙ্গে হাতাহাতি করে চাবি নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন তারা। সেখান থেকে ওই ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।পরে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে ওই ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।শুক্রবার (১০ এপ্রিল ) দুপুরে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়, গাইনি ওয়ার্ডের মেঝেতে ওই ছাত্রীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবারের সদস্যরা তার চারপাশে ঘিরে রেখেছেন। তারা জানান, মেয়েটি কথা বলার মতো অবস্থায় নেই। কিছু বলতে পারছে না। তাই কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটিও তার পরিবারের বলতে পারছে না।ছাত্রীর মামা জানান, স্কুলের ২য় তালায় একটি কক্ষে অজ্ঞান অবস্থায় পড়ে ছিল তার ভাগ্নি। পরে ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর মিরপুর থেকে কুষ্টিয়া হাসপাতালে পাঠিয়েছে।কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, রাতে ওই শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ সকালে তার স্বাস্থ্য পরীক্ষা করে ধর্ষনের আলামত পাওয়া গেছে। রোগী বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় ধর্ষনের আলামত পাওয়া গেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পটুয়াখালী-৩ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন, গণঅধিকার পরিষদ থেকে ২ জন
পটুয়াখালী-৩ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন, গণঅধিকার পরিষদ থেকে ২ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গণঅধিকার Read more

দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিন, না হলে আন্দোলনে নামব: ফারুক
দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিন, না হলে আন্দোলনে নামব: ফারুক

আগমী নির্বাচনের তারিখ দ্রুত সময়ের মধ্যে ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক। না হলে আন্দোলনে Read more

হার্ট সুস্থ রাখতে নিয়মিত খাবেন এই ৩টি বাদাম
হার্ট সুস্থ রাখতে নিয়মিত খাবেন এই ৩টি বাদাম

হার্ট সুস্থ রাখার ক্ষেত্রে আমাদের খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হৃদরোগের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য একটি সহজ উপায় হলো Read more

নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি বাপ্পি, সম্পাদক মোমেন
নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি বাপ্পি, সম্পাদক মোমেন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব Read more

চাঁপাইনবাবগঞ্জে ১১ হাজার পরিবার পানিবন্দী, ত্রাণের জন্য হাহাকার
চাঁপাইনবাবগঞ্জে ১১ হাজার পরিবার পানিবন্দী, ত্রাণের জন্য হাহাকার

চাঁপাইনবাবগঞ্জের দুই উপজেলার পাঁচটি ইউনিয়নে অতিবৃষ্টি আর উজানের ঢলে বেশ কিছুদিন ধরেই পানিবন্দী অবস্থায় আছে প্রায় ১১ হাজার পরিবার। এসব Read more

সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীকে জড়িয়ে অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত
সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীকে জড়িয়ে অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত

সেনাবাহিনীর লোগো বা স্টিকার সংবলিত বাস ব্যবহার করে রাজনৈতিক কর্মসূচিতে সহায়তা দেওয়ার অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন