রাঙ্গামাটি জেলার সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২৭বিজিবি)।বিজিবি কর্তৃপক্ষ জানায়, শনিবার (৯ এপ্রিল) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি এর নেতৃত্বে জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ টহল দল জীপতলী ব্রিজ এলাকায় অবস্থান নেয়। অভিযানে অংশ নেন ক্যাপ্টেন অমিত কুমার সাহা (অপারেশন অফিসার), সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান’সহ বিজিবির একটি টহল দল।এ সময় ৩-৪ জন সন্দেহভাজন চোরাকারবারীরা ঘটনাস্থলের কাছে আসলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে পাহাড়ের গভীরে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তলসহ বিভিন্ন ধরনের অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে, ১টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল (চায়না, মডেল CZ83), ১ রাউন্ড তাজা গুলি, ৯টি খালি গুলির খোসা, পিস্তল বহনের ব্যাগ ও কভার, ১টি দেশীয় একনলা বন্দুক ও ৭টি খালি খোসা, ৫টি চাইনিজ চাপাতি (বড় ২টি, ছোট ৩টি), ২টি দেশীয় ধারালো দা, ১টি লোহার হাতুড়ি, ১টি বাটুল গুলটি, ২৬টি কাঁচের মার্বেল ও ৫টি স্টিলের মার্বেল, ১টি পুরাতন স্কুল ব্যাগ।বিজিবি সূত্রে আরো জানা গেছে, ইয়াবা ও বিদেশি অবৈধ  সিগারেটের একটি বড় চালান পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা এই এলাকায় অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত এসব অস্ত্র ও সরঞ্জাম অবৈধ চোরাচালান এবং সিগারেট পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে আসছিল বলে ধারণা করা হচ্ছে।  মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়ে মারিশ্যা জোন কমান্ডার। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সীগঞ্জে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সীগঞ্জে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সদর উপজেলার শহর Read more

বট বাহিনীর পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না: এস.এম জিলানী
বট বাহিনীর পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না: এস.এম জিলানী

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী বলেছেন, 'বট বাহিনী ষড়যন্ত্র করে পায়ে পা দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তাদের Read more

নোয়াখালীতে ট্রাকের চাপায় নিহত ৬
নোয়াখালীতে ট্রাকের চাপায় নিহত ৬

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশা আরোহী ৬জন নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার কবিরহাট Read more

হাসিনার মতো নেপালের প্রধানমন্ত্রীকেও আশ্রয় দেবে ভারত?
হাসিনার মতো নেপালের প্রধানমন্ত্রীকেও আশ্রয় দেবে ভারত?

সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধকে কেন্দ্র করে এবং দুর্নীতির অভিযোগে তরুণদের বিক্ষোভের প্রেক্ষিতে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। হিংসাত্মক Read more

মা হওয়ার পর চুল পড়ার কারণ ও প্রতিকার
মা হওয়ার পর চুল পড়ার কারণ ও প্রতিকার

মা হওয়ার পর চুল পড়ার প্রধান কারণ হলো শরীরে হরমোন এবং পুষ্টির মাত্রার পরিবর্তন। গর্ভাবস্থায় নারীর শরীরে আয়রন, ভিটামিন ডি, Read more

বিএনপিই একমাত্র দল যারা গণতন্ত্র লালন করে: সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপিই একমাত্র দল যারা গণতন্ত্র লালন করে: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপিই একমাত্র দল, যারা দেশের গণতন্ত্র লালন করে। তাই বাংলাদেশের মানুষের কাছে বিএনপি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন