টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতীবান্ধা এলাকায় জোড়াখাল নামের একটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনী।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি আকবর হোসেন, উপজেলার হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান রবিন, বিআরডিবির চেয়ারম্যান ফরহাদ ইকবালসহ বিএনপির নেতৃবৃন্দ।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ওয়াসিম জানান, প্রায় ২ কিলোমিটার খাল পুনঃখননে মোট ব্যয় ধরা হয়েছে ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা। এর মধ্যে শ্রমিক মজুরিতে ব্যয় হবে ২৫ লাখ ৫৭ হাজার ৭৪০ টাকা এবং যন্ত্রপাতি, এক্সকাভেটর ও অন্যান্য খাতে ব্যয় হবে ২৫ লাখ ৯১ হাজার ৯৫৫ টাকা। সরদার মজুরি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৩০০ টাকা।প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় ইউনিয়ন পরিষদের একটি প্রকল্প বাস্তবায়ন কমিটি, যেখানে ৫ থেকে ৭ জন সদস্য থাকবেন। কমিটিতে স্থানীয় জনপ্রতিনিধি ও ইউএনও কর্তৃক মনোনীত দুজন নারী সদস্য অন্তর্ভুক্ত থাকবেন। ৪৩ দিন মেয়াদি এ প্রকল্পে সপ্তাহে পাঁচ দিন কাজ হবে। এতে ১১৯ জন শ্রমিক নিয়োজিত থাকবেন এবং প্রত্যেকে দৈনিক ৫০০ টাকা হারে মজুরি পাবেন।উপজেলা কৃষি কর্মকর্তা  কৃষিবিদ নিয়ন্তা বর্মণ বলেন, “গ্রীষ্মে পানির অভাব এবং বর্ষায় জলাবদ্ধতার কারণে এতোদিন ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন ব্যাহত হচ্ছে। এখন জোড়াখাল পুনঃ খননের ফলে সেচ সুবিধা নিশ্চিত হবে এবং জলাবদ্ধতা কমবে। ফলে কৃষকরা বছরে একাধিকবার ফসল ফলাতে পারবেন এবং আর্থিকভাবে লাভবান হবেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আব্দুল্লাহ আল রনী বলেন, জোড়াখাল পুনঃ খননের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের নির্দেশনা অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন অব্যাহত থাকবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় পানিবন্দি ২০ পরিবার ও একটি স্কুল, দুর্ভোগে শিশু ও অভিভাবকরা
বাঘায় পানিবন্দি ২০ পরিবার ও একটি স্কুল, দুর্ভোগে শিশু ও অভিভাবকরা

ছোট ছোট শিশু, বয়স্ক মানুষ আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠেছে একটি নিরীহ জনপদ। কিন্তু বর্তমানে প্রায় ২০টি Read more

রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ভোলার তজুমদ্দিনে চলমান এইচএসসি পরীক্ষার খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লিখে তনু চন্দ্র দাস (১৮) নামের এক পরীক্ষার্থী কীটনাশক পান করে Read more

টাঙ্গাইলে ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
টাঙ্গাইলে ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইলে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মো. জহিরুল ইসলাম রাসেল নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার (০৬ জুলাই) Read more

ডিবি হেফাজতে নুরুল হুদা, ‘ভুয়া নির্বাচন’ নিয়ে করা হবে জিজ্ঞাসাবাদ
ডিবি হেফাজতে নুরুল হুদা, ‘ভুয়া নির্বাচন’ নিয়ে করা হবে জিজ্ঞাসাবাদ

গ্রেপ্তারের পর সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে Read more

স্বর্ণের পর এবার রুপার দামেও নতুন ইতিহাস
স্বর্ণের পর এবার রুপার দামেও নতুন ইতিহাস

স্বর্ণের পর এবার দেশের বাজারে বেড়েছে রুপার দামও। ভরিতে ১ হাজার ২৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন